ভিনদেশি ৩ জন : কমিউনিকেশন অফিসার

চে রি স লু ই প্রায় ৫ বছর ধরে ‘ওয়েলস অ্যান্ড ইয়ং ব্রিউং’ কোম্পানির সাথে কাজ করছেন চেরিস লুই। কমিউনিকেশন কোম্পানির ‘ম্যানেজার’-এর পদটি তিনি বেশ উপভোগই করছেন। পড়াশোনা শেষ করে আর বসে ছিলেন না। শুরু করে দিয়েছিলেন বিভিন্ন জায়গায় সিভি দেওয়া। একসময় ইন্টারভিউ কল করা হলো, আর সেই ইন্টারভিউ তাকে পৌঁছে দিল তার আজকের অবস্থানে। খুব বেশি কাঠখড় তার পোড়াতে হয়নি এই জায়গায় আসার জন্য। তার মেধা আর কাজের প্রতি ভালোবাসা কাজ করেছিল এই সফলতার পেছনে। এই সময়ের মধ্যে তার কোম্পানিকে তিনি বেশ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন। তার কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মধ্যে তার আইডিয়া দিয়ে বানানো ‘বোমবারডিয়ার বিয়ারের’ বিজ্ঞাপণটি বেশি জনপ্রিয়তা পায়। ০০০০ ড্যা নি য়ে ল রো লি কোম্পানি সাফল্যের চূড়ায়, এর পেছনে দিনরাত এক করে কাজ করেছে ‘লিডারশিপ’ নামের কোম্পানির মার্কেটিং গ্রুপ। তাদের মধ্যে একজন হলেন প্রতিভাবান তরুণী ড্যানিয়েল রোলি। তিনি ২০০৬ সালে এই কোম্পানির কমিউনিকেশন অফিসার হিসেবে যোগ দেন। তার কাজের জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি। তার পাওয়া সম্মাননা পুরস্কারগুলোও ছিল স্মরণ রাখার মতো। ইউনির্ভাসিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও ওরিগন স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে তাকে ‘ড্যানিয়েল জে. ইন্সটেইন কমিউনিকেশন’ পুরস্কার দেওয়া হয়। এ কোম্পানিতে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি সেই কোম্পানির একজন বোর্ড অব ডিরেক্টরও বটে। ০০০০ প ল কে নি ‘কবোন’ একটি মার্কেটিং কমিউনিকেশন কোম্পানি। এই কোম্পানির সর্বোচ্চ পদটিতে বসে আছেন পল নামের এই তরুণ। মিডিল ইস্টের এই কোম্পানি শুরু হয়েছিল ২ বছর আগে। ‘কবোন ডট কম’ নামের একটি ওয়েবসাইটও রয়েছে এই কোম্পানির। এমন একটি বড় ইন্টারনেট কোম্পানির মার্কেটিং ম্যানেজার পদটিতে তার এক বন্ধু ছিলেন। কিন্তু পারস্পরিক দ্বন্দ্বের কারণে তারা আলাদা হয়ে গিয়েছিলেন। তার বন্ধু ছেড়ে যান তার কোম্পানি। তবে এরপর তিনি আর নতুন করে কেউকে এই পদে নিয়োগ দেননি। সেই সময় থেকে তিনি নিজেই এই পদটি সামলাচ্ছেন। সুতরাং বলা যায়, একাধারে তিনি এই কোম্পানির প্রতিষ্ঠাতা, সিইও এবং কমিউনিকেশন অফিসার।