খেলতে গিয়ে বালি চাপা পড়ে তানিয়া আক্তার সিফা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে শারিকা (৭) নামের আরেক শিশু। গত বৃহস্পতিবার ইফতারের আগে মতলব দক্ষিণ উপজেলার সাড়পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের সাড়পাড় গ্রামে মিয়া মামুন নামের এক ব্যক্তির জমি ড্রেজারের মাধ্যমে বালু ভরাট করছিলেন ঠিকাদার রফিক মিয়া। বৃহস্পতিবার ইফতারের অল্প আগে দুই শিশু ড্রেজারের পানিতে সৃষ্ট গর্তে খেলতে নামে। খেলার এক পর্যায়ে বালিরস্তর ভেঙ্গে তাদের ওপর পড়ে। এতে শিশু সেফা বালি চাপা পড়লে তাকে বাঁচাতে শারিকা এগিয়ে গেলে সেও বালি চাপা পড়ে।
আরও পড়ুন: গাংনীর সীমান্ত গ্রাম সহড়াতলা থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক উদ্ধার
ঘটনার ওই সময়ে স্থানীয় কয়েকজন দৌড়ে এসে শারিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় জীবিত উদ্বার করতে পারলেও বাঁচানো যায়নি সিফাকে। নিহত সিফার ওই গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে।
ইত্তেফাক/নূহু