গাংনীর সীমান্ত গ্রাম সহড়াতলা থেকে আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক উদ্ধার

আপডেট : ১৭ মে ২০১৯, ১৬:৩৭

পরিত্যক্ত অবস্থায় একটি এলজি সাটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সহড়াতলা বিজিবি ক্যাম্প।

গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২/৬এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরের সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় ১০ বোতল ফেনসিডিলও জব্দ হয়।

আজ শুক্রবার ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির সহড়াতলা বিওপি ক্যাম্পের হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি দল সহড়াতলা গ্রামের বর্ডারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

শুক্রবার বেলা ১২ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে বিজিবির অভিযানের কথা জানতে পেরে অস্ত্র গুলি ও মাদকের মালিক দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: মুরাদনগরে দুর্বৃত্তের আগুনে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু