নোটিশ বোর্ড
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৮
অনুষ্ঠানকে রাঙাতে
‘রঙ-ইভেন্টস্’
যেকোনো অনুষ্ঠানের আয়োজনে উপভোগ্য সৌন্দর্য সৃষ্টির জন্য নবরূপে হাজির হলো রঙ ইভেন্টস্। অতিথি আপ্যায়ন, ধর্মীয় আচার অনুষ্ঠান, বিয়ে ও জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানে রঙ ইভেন্টস্ ক্রেতাদের পছন্দ ও বাজেট অনুযায়ী সাজিয়ে থাকে। বাঙালি জীবনে শিল্প সংস্কৃতি চর্চার ধারাকে রুচিসম্মতভাবে উপস্থাপনাই মূল লক্ষ্য। বিগত ১৯ বছর যাবত পোশাক ও হস্তশিল্পে ‘রঙ’-এর উদ্যোগ সর্বত্রই প্রশংসায় অভিনন্দিত। আরও জানতে লগ অন করুন :www.face book.com/r angevents
বার্ডস আই
এসেছে শরতকাল। কাশবনের শুভ্র, স্নিগ্ধ স্পর্শে মাতোয়ারা মন। আর শরতের এই সময়ে দেশীয় ডিজাইনে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি শরতকালের উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে।
এনা লা মোড
পূজা ও ঈদকে কেন্দ্র করে এনা লা মোডের সকল পণ্যের উপর ৩০% অবিশ্বাস্য ছাড়! এ অফার থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। আর এ ছাড় থাকবে ঢাকা ও চট্টগ্রামের সকল শো-রুমে। দেশীয় উপাদান দিয়ে ভিন্ন ডিজাইনের জুতা ও ব্যাগ তৈরি করেছে এনা লা মোড।
হ্যাপি টাইম ডিসকাউন্ট
ধানমন্ডির ‘ক্লিওপেট্রা বিউটি স্যালন’ দিচ্ছে হ্যাপি টাইম ডিসকাউন্ট। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে দুপুর ১টা পর্যন্ত, ৩০০ টাকার উপরে সকল সার্ভিসে মহিলারা পাবে ২০% ছাড়। ফোন :০১৭৪১২১৯৬২৪।
লেডি
ফ্যাশন হাউস লেডি এনেছে গরম উপোযোগী নতুন এক্সক্লুসিভ ডিজাইনের নতুন থ্রি-পিস। গ্রীষ্মের দাবদাহের কথা মাথায় রেখে সম্পূর্ণ দেশীয় সুতি কাপড়ে তৈরি এসব থ্রি-পিসে প্রাধান্য দেওয়া হয়েছে নীল-সাদাসহ বিভিন্ন রং। প্রতিটি থ্রি-পিসে ডিজাইনের ক্ষেত্রে রয়েছে দেশি ঐতিহ্য আর করা হয়েছে হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে।
হারবাল সলিউশনসে
লরিয়েল সেবা
বারিধারা পার্ক রোডে অবস্থিত হারবাল সলিউশনস অ্যান্ড বিউটি স্পাতে চলছে লরিয়েল সৌন্দর্য সেবা। শরতকালীন এই মৌসুমে পার্লারটিতে স্পেশাল প্যাকেজের পাশাপাশি রয়েছে পার্টি মেকআপ, স্পা, চুল রিবন্ডিং, চুল কাটা থেকে শুরু করে মেকআপ, বডি ম্যাসাজ, মিনি ফেসিয়াল, হারবাল ওয়েল ম্যাসাজ, ম্যানিকিওর সান বার্ন থেরাপি, প্যাডিকিওর-মেনিকিওর, বডি স্ক্র্যাব ইত্যাদি। এসব সেবায় ২০% বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ফোন : ০১৭৩৬০৪০৪৬২।
অহংয়ে বিয়ে উত্সব
ফ্যাশনে আধুনিকতা এবং আভিজাত্য নিয়ে কাজ করছে অহং। নগরীর গুলশান এভিনিউতে অবস্থিত এই ফ্যাশন ক্র্যাফটে এখন চলছে বিয়ের নানা আয়োজন নিয়ে উত্সব। বিয়ের এই মৌসুমে অহং এনেছে অনেক ধরনের কালেকশন। এরমধ্যে রয়েছে বিয়ের শাড়ি, গহনা, ওড়না, শেরোয়ানি, পাঞ্জাবি, জুতা, ব্যাগসহ আরও নানা আয়োজন। এ ছাড়াও অহংয়ের জুয়েলারির বিশাল আয়োজন তো রয়েছেই। ব্রাইডালের এই উত্সবে যেকোনো প্রোডাক্ট কিনলেই পাওয়া যাবে ১০ থেকে ১৫% ডিসকাউন্ড সুবিধা।
লক্ষ্মীপুরে বেস্ট ইলেকট্রনিক্সের যাত্রা শুরু
বিশ্বখ্যাত ব্র্যান্ড সমূহের ইলেকট্রনিক্স গৃহস্থালী পণ্যসামগ্রী সুলভ মূল্যে ও সহজ কিস্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত বেস্ট ইলেকট্রনিক্স এর লক্ষ্মীপুর শোরুমের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি লক্ষ্মীপুর মেইন রোডে অবস্থিত আর এন টাওয়ারে এই শোরুমের শুভ উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান।
পুজোয় মেঘ
দুর্গাপুজোয় ফ্যাশন হাউস মেঘ এনেছে বৈচিত্র্যময় রং ও নকশার পোশাক। দেশীয় তাঁতের সুতি, সিল্ক, খাদি ও এন্ডি কাপড়ে তৈরি করা হয়েছে এসব পোশাক। বিভিন্ন প্রিন্ট ও হাতের কাজের মাধ্যমে নকশা এসব পোশাকের মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মেয়েদের সালোয়ার-কামিজ, টপস ও শিশুদের পোশাক।
মুসলিম কালেকশন
তরুণদের জন্য মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ সব ফরমাল শার্ট। সর্বোত্কৃষ্ট মানের আকর্ষণীয় এসব শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি কাপড়। এ ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের অফিসিয়াল শার্ট। রুচিশীল পুরুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে এসব শার্টে। তারুণ্যের প্রিয় ব্র্যান্ড মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট।
ভিলেজ রেস্টুরেন্টে অফার
গুলশানের অভিজাত রেস্তোরাঁ ভিলেজে চলছে বিশেষ অফার। এখানে বুফে লাঞ্চ ৫৯৯+সহ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। হোম ডেলিভারি খাবারের মধ্যে রয়েছে—ঢাকা চিকেন, চিকেন টিক্কা, বিহারি টিক্কা, মালাই চিকেন টিক্কা, বিফ শিক কাবাব, মাটন কড়াই, গার্লিক নান, রুমালি রুটি, গ্রিক সালাদ প্রভৃতি। যোগাযোগ :৩৩ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। ফোন :৮৮৩৪৭০৭।
নানা ফুডোগ্রাফি কনটেস্ট
নানা পার্টিসেন্টার ও রেস্টুরেন্ট আয়োজন করেছে নানা-ফুডোগ্রাফি কনটেস্ট-২০১৩-১৪। নতুন প্রজন্মকে ঐতিহ্যবাহী খাবার আইটেমের সাঙ্গে পরিচয় করিয়ে দিতেই আয়োজন করা হছেয়ে এই নানা-ফুডোগ্রাফি কনটেস্ট। রেস্টুরেন্টের অথবা ঘরে তৈরি সুসজ্জিত কোনো ঐতিহ্যবাহী খাবার আইটেমের ছবি তুলে, ২০০ শব্দের বর্ণনাসহ ছবিটি পাঠিয়ে দিতে হবে নানা ফেসবুক পেজের ইনবক্সে। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর। বিস্তারিত জানতে .fac ebook.co m/nana.dhaka
তান্হা
এই শরতে বুটিক হাউস তান্হা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডিজাইনের পোশাক। সুতি, খাদি, সিল্ক, হাফসিল্ক, মটকা, সিফন, জর্জেট, কাতান সহ বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকে। শরতের পোশাকে ব্যবহার করা হয়েছে ফুল হাতা ও থ্রি কোয়াটার হাতা। সঙ্গে আছে বড় ও ভারি ওড়না। সিল্ক, শিফন ও জর্জেট, সুতি, তাঁতের কাপড়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিজাইনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ ও মেশিন এমব্রয়ডারি।
আন্তর্জাতিক বিউটি অ্যান্ড হেয়ার প্রতিযোগিতায় দেশি বিচারক
এশিয়ার বিভিন্ন দেশের বিউটি এক্সপার্টদের নিয়ে ফিলিপিনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে অংশ নিতে যাচ্ছেন বিউটি অ্যান্ড হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম। ম্যানিলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিতব্য এই আসরে এবারই তিনি প্রথম দায়িত্ব পালন করার সুযোগ পেলেন। আগামী ২৩ সেপ্টেম্বর হেয়ার এই আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় :www.pica-tesda.org