প্রশিক্ষণ
মেয়েদের গ্ল্যামারাস প্রফেশনাল কোর্স
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৯
সাম্প্রতিক সময়ে গ্ল্যামারাস পেশা হিসেবে এদেশে চাহিদার শীর্ষ তালিকায় রয়েছে অ্যাভিয়েশন সেক্টর। আর এই খাতে ক্যারিয়ার গড়তে সবচেয়ে বেশি আগ্রহী হয়ে উঠছে এই প্রজন্মের তরুণীরা। মেয়েদের জন্য অ্যাভিয়েশন খাতে রয়েছে নানা পর্যায়ে কাজের সুযোগ। কিন্তু এ সুযোগ কাজে লাগাতে প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। বিশ্বজুড়ে অ্যাভিয়েশন বিষয়ক এসব প্রশিক্ষণের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আশার খবর হলো বর্তমানে এদেশেও অ্যাভিয়েশন বিষয়ক প্রশিক্ষণ প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এদের অন্যতম হলো কলেজ অব এভিয়েশন টেকনোলজি। অ্যাভিয়েশন সেক্টরে বিশ্বজুড়ে চাহিদার তালিকায় রয়েছে বেশ কিছু ডিগ্রি। এর মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে রয়েছে লেভেল-৬ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স, বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স। ইএএসএ-৬৬ কোর্সের মধ্যে রয়েছে ইএএসএ পার্ট-৬৬ ক্যাট-এ, এএমএল ক্যাট বি-১/বি-২। বিটেক এডেক্সেলের লেভেল-৩ এবং লেভেল-৫-এর মধ্যে রয়েছে এনডি এইচএনডি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স, অ্যাভিয়েশন অপারেশন, বিজনেস প্রভৃতি। কিছুকাল আগে ফাইনাল ইয়ার বা টপআপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো এখন লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে। যাদের সেন্টার কোড ৯৩১৪২ এবং প্রধান ক্যাম্পাস সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা; ফোন :০১৯২৬৩০২৯৪০। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট যার কলেজ কোড ৫০৩৮৯। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা পায় বিএসসি ডিগ্রি।