চলছিল ক্যারিবীয়দের ব্যাটিং দাপট। কোনো উইকেট না হরিয়েই ১৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এসময় ম্যাচ বৃষ্টির বাধায় পড়ে। সাময়িকভাবে খেলা বন্ধ করা হয়।
এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে কে? বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, এই ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে বাংলাদেশই।
কারণ ম্যাচটি পরিত্যক্ত হলে গ্রুপপর্বের পারফরম্যান্স হিসেবে চলে আসবে। যেখানে এগিয়ে আছে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে টাইগাররা। আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৯।
টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে বৃষ্টির কারণে ফাইনাল স্থগিত হলে বাংলাদেশই শিরোপা পাবে।
এর আগে ত্রিদেশীয় সিরিজে শিরোপা লড়াইয়ের ম্যাচে ডাবলিনে টস জিতে ফিল্ডিং নেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের ফিফটি ও সুনিল আমব্রিসের ফিফটির উপর ভর করে ১৩১ রান করে ক্যারাবীয়রা।
ইত্তেফাক/জেডএইচ