কম্পিউটার সায়েন্সে পড়তে
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪৩
দেশে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮টি বিভাগে প্রায় ৭ হাজার ছয়শত শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এখানে আইন, ব্যবসায় প্রশাসন, ফার্মেসি, কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, সমাজ বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি বিষয়ে অনার্স ও মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। এখানে কর্মরত রয়েছে প্রায় দেড় শতাধিক পূর্ণকালীন শিক্ষক এবং প্রায় ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বনানী ও গ্রিনরোডে পাঁচটি ভবনে প্রায় এক লক্ষ হাজার বর্গফুটে প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। তা ছাড়া নিকুঞ্জে জোয়ার সাহারায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হোস্টেল রয়েছে। এই হোস্টেলে শতাধিকের বেশি শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার বাড্ডার সাঁতারকুলে এক একরের অধিক জায়গা ক্রয় করে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান ছাত্র-ছাত্রীদের চাহিদা মেটাতে এবং ল্যাবভিত্তিক মানসম্পন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত অধিক সংখ্যক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে ২০০৭ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬৬, গ্রিনরোড, ঢাকায় একটি সুবিশাল ১২তলা ভবনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ স্থানান্তর করে। সুবিশাল এই ভবনটি প্রায় ষাট হাজার বর্গফুট। উক্ত ভবন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (বি.ম.ক) কর্তৃক অনুমোদিত। এসব বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৬৬ গ্রিনরোড, ঢাকা অথবা বাড়ি-৪, রোড-১, ব্লক-এফ, বনানী, ঢাকা। ফোন :৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৪-৮। এই ভবনের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে একটি সুবিশাল মিলনায়তন রয়েছে যেখানে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ করা সম্ভব। এখানে একটি অত্যাধুনিক আপ টু ডেট লাইব্রেরি রয়েছে। যেখানে বইয়ের সংখ্যা প্রায় ৩০,৪০৬টি। লাইব্রেরি কার্ড করার মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনে বই বাসায় নিতে পারে। ছাত্র-ছাত্রীদের বিনোদন ও খেলাধুলার জন্য এখানে রয়েছে সুবিশাল ক্যান্টিন ও কমন রুম। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবচেয়ে গর্ব হলো এর সারিসারি ল্যাব ও ক্লাসরুম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এখানে প্রায় আটটি সুবৃহত্ কম্পিউটার ল্যাব আছে। এ ছাড়া রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলা গতিসম্পন্ন ইন্টারনেট ল্যাব। পুরো ক্যাম্পাসটিতে ওয়াইফাই সুবিধা রয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে তিনটি কোর্স রয়েছে—বিএসসি (অনার্স) ইন সিএসই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন সিএসই (সান্ধ্যকালীন/ডিপ্লোমা) ও এমএসসি ইন সিএসই। ফলে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানেই উচ্চতর ডিগ্রি নিতে পারে। এমএসসি’তে রয়েছে থিসিস গ্রুপ ও নন থিসিস গ্রুপ। এখানে ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে দুটি কোর্স চালানো হয়, বিএসসি (অনার্স) ইন ইইটিই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন ইইটিই (সান্ধ্যকালীন/ ডিপ্লোমাশাখা)।