গেম কর্নার

সিরিয়াস স্যাম

সিরিয়াস স্যাম সিরিজের প্রথম গেম এটি। যেটি দুটি পর্বে রিলিজ পেয়েছে। গেমটি মূলত ফার্স্ট পারসন শুটার যা থার্ড পারসন অপশনসহ ভিডিও গেম। নির্মাণ করেছে ক্রোটিম। প্রথমে গেমটি পিসির জন্যই মুক্তি দেওয়া হয়েছিল। পরে জনপ্রিয়তার জন্য অন্যান্য প্লাটফর্মেও রিলিজ দেওয়া হয়। সিরিয়াস স্যাম গেমটি ডুম অথবা কোয়াক সিরিজের গেমগুলোর মতোই। ভৌতিক শত্রুগুলো গেমারকে দেখা মাত্রই ছুটে আসবে মারতে। তাদের মোকাবেলা করে একেকটি লেভেল পার করতে হবে। সিরিয়াস স্যাম গেমটির পটভূমি বহু বছর আগের। যেখানে পৃথিবীর মানুষ এবং একটি শয়তান জাতির মধ্যে যুদ্ধ চলছে। ক্রোটিম তাদের নিজস্ব গেম ইঞ্জিন ‘সিরিয়াস ইঞ্জিন’ গেমটিতে ব্যবহার করে। গেমটির গোল্ড এডিশন এবং এইচডি রিমেক এডিশনও রয়েছে। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://serioussam.com/ সাইটটি।