কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারে সকাল সন্ধ্যা মিষ্টি ঘরকে পনের হাজার টাকা, দক্ষিণ বাজার স্বর্ণ চুড়া মিষ্টির দোকানকে পাচঁ হাজার টাকা এবং বাসস্ট্যান্ড এলাকায় নিপা বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

ইত্তেফাক/বিএএফ