নোটিশ বোর্ড
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩১
শরতে অঞ্জন’স
ঋতুর এ পালাবদলে প্রকৃতিতে বইছে শরতের হাওয়া। তাই প্রচলিত ফ্যাশন পণ্যে ঋতুভিত্তিক আবহে যুক্ত হয়েছে ডিজাইনারদের মুন্সিয়ানা। অঞ্জন’সের প্রোডাক্ট লাইনে ফেব্রিক আর কাটিং বৈচিত্র্যে থাকছে লং ফতুয়া, কামিজ এবং কালার মিক্সড শাড়ি। ফ্যাশন অনুষঙ্গেরও থাকছে সাম্প্রতিক সংগ্রহ। পাশাপাশি ফেসবুকে পোশাকের নতুন কালেকশনের জন্য ভিজিট করুন www . facebook . com / anjans.bd ঠিকানায়।
আল হাসান ডায়মন্ড
২৪ জন সৌভাগ্যবান পেল আল হাসান ডায়মন্ড গ্যালারির ডায়মন্ডের গহনা। দেশের অন্যতম ডায়মন্ড অ্যান্ড গোল্ড ব্র্যান্ড শপ আল হাসান ডায়মন্ড গ্যালারির পক্ষ হতে মিনা বাজারের লটারি বিজয়ী সৌভাগ্যবান ৩ জন ক্রেতাকে ডায়মন্ডের গহনা উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে চ্যানেল টুয়েন্টি ফোরে প্রদর্শিত ‘গ্রেট মিস্টেক’ নাটকের এসএমএস কুইজ বিজয়ী এবং আল-হাসান ডায়মন্ড গ্যালারির ফেসবুক ফ্যান পেজের ‘হ্যাপি মোমেন্ট কন্টেস্ট’ বিজয়ীসহ মোট ২৪ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করা হয় ৬৮, রিচমন্ড কনকর্ড, গুলশান-১ নিজস্ব শোরুমে।
আপন ওয়েডিং
ধানমন্ডির দৃক গ্যালারিতে হয়ে গেল আপন ওয়েডিং আয়োজিত ‘দ্য গ্রেট ওয়েডিং ইভেন্ট এক্সপেরিয়ান্স ২০১৩’। গত ১২-১৪ সেপ্টেম্বর প্রদর্শিত হয় আপন ওয়েডিংয়ের দেওয়া পাঁচ বছরের বিয়ে বিষয়ক অভিজ্ঞতার প্রদর্শনী। যেমন—ফুলের গহনা, স্টেজ, ভেন্যু, গেট ও ডালা ডেকোরশেন, নানা ধরনের আলোকসজ্জা, ডিজে, ব্যান্ড দল, সাউন্ড, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিয়ের কার্ড, পানচিনি, আংটি বদল, আয়না দেখা, পালকি, রাখির জৌলুস এবং দেশীয় ও ওয়েস্টার্ন কালচারের সংমিশ্রণে আধুনিক ওয়েডিং প্ল্যান ও আয়োজনে সহায়তা করছে এ প্রতিষ্ঠান। যোগাযোগ :০১৯৭২২২৮০৬১।
নভীনসের অফার
নভীনস পার্লার দিচ্ছে মেছতার পরিপূর্ণ ট্রিটমেন্ট। নভীনস পার্লারে চুলের যেকোনো সমস্যায় দিচ্ছে ট্রিটমেন্টের সাথে প্রোডাক্ট ফ্রি। এ ছাড়া এর সেবাতালিকায় আরও রয়েছে গায়ে হলুদের সাজ, ফেসিয়াল, হেয়ার স্পা, ফুল বডিপলিস। যোগাযোগ :০১৮১৬৪০৩৭৯১
কাভাকাভা
কাভাকাভা এনেছে নতুন ডিজাইনের চটি, ছোট হিল, পেন্সিল হিল ও সু-জুতো। পোশাক যে রঙেরই হোক না কেন সে রঙেরই জুতো মিলবে কাভাকাভায়। কারণ, কাভাকাভা সব সময় নানা রঙে জুতো তৈরি করে। শতভাগ দেশি চামরা, পাথর, চুমকি ও দেশি সিল্ক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি জুতো। মেয়েদের প্রিয় সু-প্রস্তুতকারক প্রতিষ্ঠান কাভাকাভার প্রতিটি শো-রুমে টেকসই এ জুতাগুলো পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে।
ইজি
ইজি নিয়ে এসেছে শরত্ উপযোগী সব পোশাক। নতুন ডিজাইনের সব পোশাক নিয়ে ইজির এবারের শরত্ সম্ভার। এবার ইজির সকল শো-রুম সেজেছে নতুন সব ডিজাইনের পোশাকে। ইজির এ সকল পোশাকের ডিজাইন করে থাকেন তৌহিদ চৌধুরী। ইজিতে থাকছে কালারফুল সব টি-শার্ট, পলো-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। এসব পোশাক খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।
লেজার মেডিকেল সেন্টার
চুল পড়া নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য সহজ চিকিত্সা সেবা নিয়ে এসেছে লেজার মেডিকেল সেন্টার। শতকরা ৭০ ভাগ চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে লেজার চিকিত্সা। চুলের গোড়ায় বিশেষ আলোক রশ্মি দেওয়ার মাধ্যমে এই সেবা দেওয়া হয়। সপ্তাহে ১-২ বার চিকিত্সা করে মাত্র ৬ মাসের মধ্যে ফলাফল পাওয়া সম্ভব বলে জানান লেজার মেডিকেল কর্তৃপক্ষ। যেকোনো বয়সী নারী-পুরুষ সহজেই এবং অল্প খরচে এই সেবা গ্রহণ করতে পারবে। যোগাযোগ :ধানমন্ডি শাখা-১৫ বীর উত্তম এম.এ রোড, সীমান্ত স্কয়ার (রাইফেলস স্কয়ার), নিচতলা, রোড-২। গুলশান শাখা :১২১/সি গুলশান এভিনিউ, ৬ষ্ঠ তলা, গুলশান ২, ফোন :০১৭১১৬৬০৯৩৮।
বাসন্তী
ঈদ ও পূজাকে সামনে রেখে তাজমহল রোডের ফ্যাশন হাউস বাসন্তী আরও বড় পরিসরে যাত্রা শুরু করেছে। এখন থেকে বাসন্তীতে ক্রেতারা আরও স্বাচ্ছন্দ্যভাবে তাদের কেনাকাটা করতে পারবেন। ঈদ ও পূজাতে বাসন্তী নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছে। এর ভেতর রয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, ছেলেমেয়েদের ফতুয়া, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে কটন, সিল্ক, এন্ডি কটন ও লিলেন। পোশাকের কাটিংয়েও কিছুটা পরিবর্তন করা হয়েছে। পাঞ্জাবির ক্ষেত্রেও গরমের কথা মাথায় রেখে কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক ও তাঁতের কাপড়কেই প্রাধান্য দেওয়া হয়েছে। তা ছাড়া জামদানী, কাতান ও তাঁতের উপর কাজ করা শাড়িও কালেকশন আছে। আর সব পোশাকের রং হিসেবে হালকা রঙকে বেছে নেওয়া হয়েছে।
এ হাকিমে দৃষ্টি নন্দন পর্দা
বাঙালির প্রাণের উত্সব ঈদ আনন্দ প্রতিটি ঘরের দ্বারপ্রান্তে। ঈদকে সামনে রেখে প্রত্যেক সু-গৃহিণী তার ঘরের অন্দর সজ্জা নিয়ে স্বপন বুনে থাকেন। কিন্তু স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে গিয়ে অনেকেরই হিমশিম খেতে হয়, কিংবা সাশ্রয়ূ মূল্যে দৃষ্টিনন্দন পর্দা ও সোফার কাপড় কোথায় পাওয়া যায়, তা-ও অনেকেই জানেন না। বিভিন্ন ডিজাইনের পর্দা তৈরি যেহেতু একটু সময় সাপেকষ, তাই একটু আগেভাগেই প্রস্তুতি নেওয়া দরকার। আসনন্দ ঈদ উপলক্ষে পূরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেটের বেইজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা ও সেরফার কভারের কাপড় প্রস্তুতকারক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান এ হাকিম ট্রেডার্স প্রচুর পর্দা কাপড়ের পসরা সাজিয়েছে। পাইকারি বিক্রয়ের পাশাপাশি সাধারণ ক্রেতারও এখান থেকে পর্দা কাপড় ক্রয় করতে পারবেন।
যোগাযোগ : ৭৩৯৫৮৫২, ০১৭১৫১০২৫৩৭।
কটন ক্লাব
ঈদ ও পূজার আনন্দকে আরও উত্সবমুখর করতে কটন ক্লাব এনেছে শতাধিক ডিজাইনের ছেলেদের শার্ট ও শর্ট শার্ট। তরুণ ক্রেতাদের কথা চিন্তা করে কটন ক্লাব এবার এক্সক্লুসিভ ডিজাইনের ক্যাজুয়াল শার্টের এক বড় কালেকশন বাজারে ছেড়েছে। এ ছাড়া কটন ক্লাব বেশকিছু ডিজাইনের ফতুয়া ও শর্ট শার্টের কম্বিনেশনের শার্ট এনেছে। বিভিন্ন কালারের এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শতভাগ কটন।
লুক-এর ভিন্ন আয়োজন খাবারদাবার
ঈদ ও পূজা বাঙালির জীবনধারায় দুটো প্রধানতম উত্সব। আর উত্সবের অনিবার্য অনুষঙ্গ হলো খাবারদাবার। হরেক রকমের খাবারের পসরা নিয়েই জমে ওঠে উত্সবের আনন্দময় আমেজ। খাবারদাবার নিয়ে উত্সবের এই সময়ে লাইফস্টাইল ম্যাগাজিন ‘লুক’-এর আয়োজনে হয়ে গেল এক বিশেষ মুক্ত আলোচনা।
সম্প্রতি ‘লুক’-এর আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেঙ্গল গ্যালারিতে আয়োজিত হয়েছে ‘উত্সবে রান্না ও রুচির পরিবর্তন’ নিয়ে এই আলোচনা অনুষ্ঠান। জমজমাট এই আড্ডা শুরু হয়েছিল দুপুর ৩টা থেকে। বাঙালির রুচি, খাদ্যের প্রতি আগ্রহের ক্রমবিবর্তন, রান্নায় বিভিন্ন ধরনের রকমফের আর বদলে যাওয়া নিয়ে আড্ডার আঙ্গিকে এই মুক্ত আলোচনায় অংশ নিয়েছেন দেশের বাছাই সব ফুড সেলিব্রেটিরা। ছিলেন শীর্ষস্থানীয় কুকিং আর্টিস্ট, নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ফুড অ্যাংকর, ফুড রাইটার, ফুড ক্রিটিকসহ আমন্ত্রিত অনেক অতিথি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ‘লুক’- এর সম্পাদক ফারাহ জাবিন শাম্মী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ‘লুক’-এর নির্বাহী সম্পাদক অমিতাভ দেউরী। আলোচনায় অংশ নেন প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা, সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ জমির, ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও এবং এমডি আক্কু চৌধুরী, কেকা ফেরদৌসীসহ আরও অনেকে।
আজিমপুরে ‘বেস্ট বাই’ আউটলেট
দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল এর প্রায় দুই হাজার ধরনের পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য ঢাকার আজিমপুরে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু করা হয়েছে। সম্প্রতি আরএফএল-এর পরিচালক আর এন পল বেস্ট বাই আউটলেট উদ্বোধন করেন। বেস্ট বাই-এর চিফ অপারেটিং অফিসার নবনুর ইসলাম খান, এজিএম ব্র্যান্ড আল্লামা মুর্শিদ মুনিম, ম্যানেজার সেলস শহিদুল ইসলাম ও রবিউল হাসানসহ আরএফএল সেলস ও মার্কেটিং এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ড্রেসলাইন
ফ্যাশন হাউস ড্রেসলাইন নিয়ে এসেছে নতুন পোশাক। এই পোশাকটিতে পিওর সিল্ক কাপড়ের উপর হাতের কাজ করা হয়েছে। ড্রেসের স্টাইল হচ্ছে ফিশ কাট। থ্রি-পিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় ড্রেসলাইনের নিজস্ব শো-রুম এবং ৪র্থ ফ্লোর, গোল্ডেন প্লাজা সুপার মার্কেট, ৩৮৫, এলিফ্যান্ট রোডসহ দেশের বিভিন্ন আউটলেটে।
নগরদোলা
নগরদোলা ৭ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন জগতকে নান্দনিক সব ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে। চমত্কার সব ডিজাইনের পোশাকগুলো ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। প্রত্যেক ঋতুতেই নগরদোলা নতুন পোশাকের সম্ভার ক্রেতাদের উপহার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় নগরদোলা নিয়ে এসেছে অপূর্ব সব নতুন ডিজাইনের সিঙ্গেল কামিজ। এক্সক্লুসিভ এবং ইকোনোমি নামে লিলেন এবং কটন এই দুই ধরণের সিঙ্গেল কামিজগুলি ক্রেতারা জিনস অথবা লেগিংস দিয়ে পরতে পারবেন। এই পোশাকগুলিতে রয়েছে বৈচিত্রময় রঙের সমাহার এবং প্রতিটা ডিজাইনেও রয়েছে প্যাটার্ন ও চেক কাপড়ের ব্যবহার। বর্তমান সময়ের অধুনা ম্যাটেরিয়ালস দিয়ে পোশাকগুলো ডিজাইন করা হয়েছে। ব্যবহার করা হয়েছে লেস, প্যাচওয়ার্ক ও কাটিং প্যাটার্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই আবহাওয়ায় মানানসই কাপড় পোশাকগুলি তৈরি করা হয়েছে।