প্রশিক্ষণ

মেয়েদের জন্য অ্যাভিয়েশনের গ্ল্যামারাস পেশা

অ্যাভিয়েশন এমন একটি সেক্টর যেখানে গ্ল্যামারাস ক্যারিয়ার গড়ার জন্য রয়েছে অবারিত সুযোগ। আর এই খাতে চাকরি করা আধুনিক তরুণীদের কাছে পছন্দনীয় একটি বিষয় হয়ে উঠছে। আর এ বিষয়টি নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি দু’রকম কোর্সই করার সুযোগ রয়েছে। মেয়েদের জন্যে কোর্সগুলো সবচেয়ে বেশি উপযোগী। অ্যাভিয়েশনে দ্রুত চাকরির নিশ্চয়তা দিচ্ছে এমন বিষয়গুলো হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেজ, কেবিন ক্রু, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকেটিং, বিজনেস অ্যাকাউন্টিং প্রভৃতি। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে দ্রুত চাকরি পেতে বিশেষ এসব ডিগ্রি যা সম্পন্ন করার পর দেশ-বিদেশে এয়ারলাইন্স থেকে শুরু করে ট্রাভেল এজেন্সিগুলোতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। উচ্চ আয় ছাড়াও এই পেশায় রয়েছে উন্নত জীবনযাপনের সুযোগ। নীল আকাশকে নিজের আয়ত্তে এনে উড়ে বেড়ানোর দুর্লভ অভিজ্ঞতা অর্জন একমাত্র এ পেশাতেই সম্ভব। এসএসসি-এইচএসসি বা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্ন করার পর ব্যতিক্রমধর্মী এসব কোর্স করতে পারলে শিক্ষাজীবন শেষ হওয়ার পূর্বেই চাকরির নিশ্চয়তা পাওয়া যায়। এই কোর্স একসময় বিদেশ থেকে সম্পন্ন করে আসতে হতো। এখন দেশেই কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে কোর্সগুলো করার সুযোগ সৃষ্টি হয়েছে। অ্যাভিয়েশনের এই কোর্সগুলো সম্পর্কে জানতে সরাসরি যোগাযোগ করা যেতে পারে এ ঠিকানায় :এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি ক্যাম্পাসে, ফোন :৮৯৯১৩৭১। অ্যাভিয়েশনের পেশাদাররা অত্যন্ত বিলাসবহুল জীবনমানের সঙ্গে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারে। এই খাতে ক্যারিয়ার শুরু হয় অত্যন্ত আর্কষণীয় বেতনে এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতনও বাড়তে থাকে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায়।