গাইবান্ধায় নৌকা বাইচ হাজারো মানুষের ঢল
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
গাইবান্ধার সাঘাটা উপজেলার বলিয়ারবেড় শিমুলবাড়ি এলাকার বাঙ্গালী নদীতে গত সোমবার নৌকা বাইচের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গত ৮ সেপ্টেম্বর থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়। বিজয়ী তিনটি নৌকার মাল্ল¬াদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। এ প্রতিযোগিতা দেখার জন্য আশপাশের এলাকার প্রায় ২৫টি গ্রামের কয়েক হাজার লোক নদীর দু’ধারে ভিড় জমায়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৬টি নৌকা অংশ নেয়।