শেরপুরে কলেজ ছাত্রী হত্যা

জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী রোকাইয়া রহমান আশা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী গত মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। জানা গেছে, গত ২২ সেপ্টম্বর সকালে শহরের মিরগঞ্জে হাফিজুর রহমান জীবন যৌতুক না পেয়ে রোকাইয়া রহমান আশাকে গলা টিপে হত্যা করে। তার লাশ শেরপুর জেলা হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের লোকজন গা ঢাকা দেয়। এ ঘটনায় ওই দিন শেরপুর সদর থানায় আশার বড় ভাই হাদী ইমাম আকাশ বাদী হয়ে স্বামী জীবন ও তার মা-বাবাসহ আরো পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে।