গাইবান্ধায় যৌন হয়রানির দায়ে কারাদণ্ড
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
গাইবান্ধায় ৮ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে রিপন সরকার (২৫) নামে এক বখাটেকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান গত মঙ্গলবার ওই রায় দেন। সাজাপ্রাপ্ত রিপন সরকার সদর উপজেলার বল¬মঝাড় ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আকালু সরকারের ছেলে।