সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
চট্টগ্রাম অফিস \ গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, চট্টগ্রামের ঠিকাদার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সভাপতি পদে মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সফিউল্যা এবং সদস্য হিসাবে আবদুল গফুর এবং মো. সফিউল আযম নির্বাচিত হয়েছে।
মংলা বন্দর স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ মংলা বন্দর স্কুল এন্ড কলেজ’র কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম এইচ আর ভূইয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) হাওলাদার জাকির হোসেন। এ সময় প্রাথমিক সমাপনী, জেএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মাগুরায় অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র সমাবেশ
মাগুরা প্রতিনিধি \ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জামায়াত ও হেফাজতের অপ্রচারের বিরুদ্ধে এই ছাত্র সমাবেশ আহবান করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জমান শিখর, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম নেতৃবৃন্দ প্রমুখ
রাজাপুরে কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ ও স্মারকলিপিসহ আল্টিমেটাম দিয়েছে। গত মঙ্গলবার মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। পরে সমাবেশে বক্তারা বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত কলেজটি নানা কারণে জাতীয়করণ থেকে বার বার বঞ্চিত হয়েছে। রাজাপুুরবাসীর দীর্ঘদিনের দাবি রাজাপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, আগামী পনের দিনের মধ্যে কলেজ জাতীয়করণে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নিলে লাগাতার ক্লাস বর্জন, অনির্দিষ্টকালের জন্য গণঅনশনসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে। এতে বক্তব্য রাখেন, এমএ শুক্কুর, আহসান হাবিব রুবেল, মাহমুদুল হাসান, মাইনুল ইসলাম সবুজ প্রমুখ।
সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি \ মহিলা হোস্টেল নির্মাণ ও প্রতিটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুসহ নয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজে শিক্ষক সংকট নিরসন, পৃথক একাডেমিক ভবন নির্মাণ, লাইব্রেরি সম্প্রসারণ, পরিবহন সুবিধা নিশ্চিত ও ক্যান্টিন স্থাপনসহ ৯ দফা দাবি জানান। এতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী এমএ কাদির, শেখ আফজাল হোসেন, রাসেল মাহমুদ, আসাদুল ইসলাম প্রমুখ।
জীবননগরে ৬০০ বোতল ফেনসিডিল আটক
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগরে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ভর্তি এক পাওয়ার ট্রিলার আটক করেছে। বিজিবি জানায়, উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গহেরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ভর্তি একটি পাওয়ার ট্রিলার আটক করে। পরে ওই পাওয়ার ট্রিলার থেকে ৬শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
নওগাঁ প্রতিনিধি\ গত মঙ্গলবার বিকালে শহরের আরজী-নওগাঁ মহল্লা থেকে ৬৬ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বিজিবি নওগাঁ ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল কবীর জানান, বিজিবি’র নায়েব সুবেদার সুজাউদ দৌলার নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
মনোহরগঞ্জে ব্র্যাকের অ্যাডভোকেসী সভা
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মনোহরগঞ্জে ওয়াটার স্যানিটেশন ও হাইজিনবিষয়ক এ্যাডভোকেসী সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ সিনিয়র উপজেলা ম্যানেজার সমীর কুমার কর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন প্রমুখ।
রায়পুরায় হেফাজতের স্মারকলিপি
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মোতাবেক বাংলাদেশ হেফাজতে ইসলামের নরসিংদীর রায়পুরা উপজেলা শাখার নেতৃবৃন্দ গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ মতিনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমেদ, সহ-সম্পাদক মাওলানা আব্দুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মাসুদ প্রমুখ।
নাটোরে হেফাজতে ইসলামের স্মারকলিপি
নাটোর প্রতিনিধি \ কওমী মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন সংসদে পাস না করা ও হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে হেফাজতে ইসলাম গতকাল বুধবার নাটোরের ছয়টি উপজেলায় স্মারকলিপি দিয়েছে। এর আগে তারা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যায়।
কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজে তরুণ-তরুণীদের নিয়ে “সাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ ও তরুণদের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, অধ্যক্ষ রতন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক লীলা রায়, সবিতা ঘোষ, শিক্ষক রিয়াজ হোসেন, ছাত্রী মরিয়ম আক্তার প্রমুখ।
ত্রিশাল আওয়ামী লীগের বর্ধিত সভা
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেয়ার ১৬ মাস পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটি পুনর্বহাল থাকার দাবি জানিয়ে ভেঙ্গে দেয়া কমিটির সাধারণ সম্পাদক আবুল কালামের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা গত মঙ্গলবার ত্রিশাল কৃষি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের পুনর্বহাল কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হাফেজ রহুল আমীন মাদানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জালালউদ্দিন খান, ফজলে রাব্বী, ত্রিশাল পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি এবিএম আনিছুজ্জামান প্রমুখ।
দিনাজপুরে রাকাবের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দিনাজপুর জোন (উত্তর ও দক্ষিণ)-এর আয়োজনে রাকাব মাঝিপাড়া শাখার উদ্যোগে সঞ্চয়ী হিসাব স্কুল ব্যাংকিং খোলার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাকাব ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন। জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহীন আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু হানিফ খান, রাকাব মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ২নং পোগলদিঘা ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ’১৩ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক এ বি এম ছাইদুল হাসান সিপনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজিমউদ্দিন আহমেদ, ওসমান গনি, উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, পৌর বিএনপির সম্পাদক আশরাফ হোসেন ফকীর প্রমুখ
জীবননগরে স্কাউটসের ওরিয়েন্টেশন কোর্স
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল বুধবার এখানে উপজেলা স্কাউটসের একদিনের এক ওরিয়েন্টেশন কোর্স উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। ইউএনও সাজেদুর রহমান প্রধান অতিথি হিসাবে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা স্কাউটসের কমিশনার আবু মো.আ.লতিফ অমলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কাউটসের বাংলাদেশ লিডার ট্রেনার আব্দুল গফুর, চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সিদ্দিক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ প্রমুখ।
দুমকিতে স্কুলের ভবন উদ্বোধন
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকি উপজেলার জামলা গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন গতকাল বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ শাহজাহান মিয়া ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী রুহুল আমিন। দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।
সুজানগরে ব্লক বাটিক প্রশিক্ষণের উদ্বোধন
সুজানগর (পাবনা) সংবাদদাতা\ পাবনার সুজানগরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় গত মঙ্গলবার স্থানীয় চরবিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লক ও বাটিকের ওপর ৭ দিনব্যাপী এক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজ আহমেদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব ও প্রশিক্ষক শামীমা ফেরদৌস সুমী।
ভাঙ্গুড়ায় সরকারি প্রাইমারি স্কুল শিক্ষকদের ধর্মঘট
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান, সহকারি শিক্ষকদের এক ধাপ নিচের বেতন স্কেল ও যথানিয়মে পদোন্নতি প্রদানের দাবিসহ ১২ দফার দাবিতে ভাঙ্গুড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘট চলছে। ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক বরাত আলী জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবানে ২৩ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণকর্মবিরতি চলছে। এর মধ্যে দাবি আদায় না হলে ১ অক্টোবর থেকে বিদ্যালয়ে তালা ঝুলবে এবং সকল শিক্ষক গণঅনশনে যোগ দিবে।
দুমকিতে যুবলীগের কমিটি গঠন
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ও লেবুখালী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কমিটি গত মঙ্গলবার দুটি ইউনিয়নে পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ দুমকি উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, দুমকি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাওলাদার ফিরোজ্জামানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুরাদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হেলাল মিরাজ, লেবুখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহাবুদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মোঃ লিটন নির্বাচিত হয়েছেন।
হালুয়াঘাটে শাকুয়াই-নাগলা সড়কে ডাকাতি
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শাকুয়াই-নাগলা সড়কে মাটিকাটা নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিঃ এর পণ্যসামগ্রী বিক্রয় শেষে উত্তোলিত টাকা নিয়ে হালুয়াঘাট আসার পথে সংঘবদ্ধ ডাকাতচক্রের কবলে পড়ে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিঃ হালুয়াঘাট উপজেলার পরিবেশক সাংবাদিক আব্দুর রাজ্জাক জানান, উক্ত কোম্পানির পণ্যসামগ্রীর ডেলিভারী ম্যান মোজাম্মেল ও ভ্যান চালক আব্দুল হাইকে রাস্তার পার্শ্বে ধান ক্ষেতে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রেখে সঙ্গে থাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম আদালতে মসূয়া ইউপি
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের গ্রাম আদালত তার কার্যক্রম স্বচ্ছতা থাকায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম আদালত হিসেবে নির্বাচিত হয়েছেন। ইউএনডিপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ (এভিসিবি) একটি প্রকল্প। ২১২টি ফৌজদারী মামলার মধ্যে ১৬৫টি নিষ্পত্তি, দেওয়ানী মামলা ২০টির মধ্যে ১৯টি নিষ্পত্তি করা হয়েছে। এতে করে স্থানীয় বিরোধ হ্রাস পেয়েছে। কমেছে থানা বা আদালতের মামলা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ৫ লাখ টাকা আদায় করে দেয়া হয়। এ উপলক্ষে মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকের হাতে স্থানীয় সরকার সচিব আবু আলম মোঃ শহীদ খান শ্রেষ্ঠ পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।
গাজীপুর প্রেসক্লাবে ব্র্যাকের বিনিময় সভা
গাজীপুর প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে গতকাল বুধবার সকালে গাজীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার কোয়ালিটি এ্যাকশন লার্নিং (জিকিউএএস) কর্মসূচির আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক মুকুল কুমার মল্লিক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, কাজী মোসাদ্দেক হোসেন, ব্র্যাক কর্মকর্তা প্রণব কুমার রায়, খালেকুজ্জামান, মোঃ আহসান হাবীব, ফেরদৌসী বেগম, সেলিনা আক্তার, নিলুফা ইয়াসমীন, মোঃ সেলিম মোল্লা প্রমুখ।
ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ ইসলামপুরে গত মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব খন্দার বিপুল, যুগ্ম সম্পাদক ইর্শেদ শেখ, ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি সুমন মিয়া, ছাত্রনেতা মনির খান লোহানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আবির আহমেদ খান লোহানী প্রমুখ।
হোমনা অটোরিকশা মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল বুধবার বিপুল উত্সাহ-উদ্দীপনায় হোমনা অটোরিকশা মালিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা হলেন, মো. নজরুল ইসলাম সভাপতি, মো. বাবুল মিয়া সহ-সভাপতি, মো.জসীম উদ্দিন সম্পাদক, সদস্য মো. রিপন মিয়া ও শামসুল হক। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি।
যশোরে ব্যাংক প্রতিনিধিদের সাথে অর্থ সচিবের বৈঠক
যশোর অফিস \ সম্প্রতি যশোর সার্কিট হাউসে সরকারি মালিকাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড, আসলাম আলম মতবিনিময় করেছেন। এসময় তিনি সঠিক ঋণগ্রহিতা নির্বাচন করে ঋণ প্রদান এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে যুগপযোগী করার পরামর্শ দেন। উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম, সোনালী ব্যাংক যশোর প্রিন্সিপাল শাখার ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন, জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজার আসাদুজ্জামান, রূপালী ব্যাংক যশোরের এজিএম শওকত আলী, বেসিক ব্যাংক যশোর শাখার এজিএম এম জহির উদ্দিন প্রমুখ।
ময়মনসিংহে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন, অ্যানালগ মিটারধারী বিদ্যুত্ গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত বিল আদায়, ময়মনসিংহের বিভিন্ন সমস্যাসহ ২৮ দফা দাবিতে জেলা নাগরিক আন্দোলন গত মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান, সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অধ্যাপক মফিজুর নূর খোকা, এডভোকেট শিব্বির আহমেদ লিটনসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাঁঠালিয়ায় ইমাম সম্মেলন
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার ইফার উপ-পরিচালক মোর্তজা রেজা হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মিয়া। এতে বক্তব্য রাখেন এসআই বাদল ফকির, ইফার ফিল্ড সুপার ভাইজার মোঃ আলী হোসেন, মডেল কেয়ারটেকার মোঃ আনিসুর রহমান ও মাওলানা আঃ রহমান প্রমুখ।
ধামরাইয়ে মাদকবিরোধী প্রচারণা ও সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই থানা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে মাদকবিরোধী প্রচারণা, সমাবেশ ও অভিযান। এরই অংশ হিসেবে সমাবেশে মাদক ব্যবসায়ীদেরকে ধরিয়ে দেয়ার জন্য বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী অঙ্গীকার করেন। এসময় বক্তব্য রাখেন ধামরাই থানার ওসি আব্দুর রশিদ, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ব্যবসায়ী ছানোয়ার হোসেন সানি প্রমুখ।
নন্দীগ্রামে আওয়ামী লীগের নেতার মতবিনিময়
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গত মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নন্দীগ্রাম-কাহালু এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বীর কেদার ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাড.হেলালুর রহমান হেলাল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা এ্যাড.শামছুর রহমান, মকবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সহ-সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ।
আদিতমারীতে বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় ২০১২ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে গতকাল বুধবার সনদপত্র বিতরণ করা হয়েছে। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার। বিদ্যালয়ের সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানারাত কেজি স্কুলের পরিচালক আবু জাফর। বক্তব্য রাখেন অভিভাবক আব্দুল মতিন।