বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক হলেও বাংলাদেশি যুবক মিয়াজানকে ফেরত দেয়নি বিএসএফ। তাকে ভারতীয় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে পতাকা বৈঠকে জানায় বিএসএফ । বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহদি হাসান জানান, মিয়াজানসহ আরো ৪/৫ জন মঙ্গলবার রাতে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। ভোর ৩টার দিকে গরু নিয়ে আসার সময় সীমান্তের ৯২ নং মেইন পিলারের ৫ নং সাব পিলারের কাছ থেকে বিএসএফ মধুপুর ক্যামেপর সদস্যরা মিয়াজানকে ধরে নিয়ে যায়। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। মিয়াজান দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের ফকির মিয়াজির ছেলে।