টেকনাফে দালালসহ ১১ মালয়েশিয়াগামী আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
টেকনাফে দালালসহ ১১ মালয়েশিয়াগামী আটক করা হয়েছে। বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে এরা আটক হয়। বৃহস্পতিবার সকালে এনএসআইর সহযোগিতায় টেকনাফ মডেল থানা পুলিশ গোপন সংবাদে জীপ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩ দালাল আটক করে। আটককৃতরা হচ্ছে, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গাছপাড়া রূপনায়র এলাকার মোঃ হান্নান, একই এলাকার মনিরুল প্রঃ মনি ও মোঃ হাকিম। অপরদিকে বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং বিওপি বিজিবির জওয়ানরা যাত্রীবাহী বাস এস,আলমে তল্ল¬াশি চালিয়ে ৬ মালয়েশিয়াগামী আটক করে। আটককৃতরা হচ্ছে, যশোর জেলার মনিরামপুরের জাহাঙ্গীর আলম, একই এলাকার আবু মুছা, সেলিম, মোস্তফা, সবুজ ও মোঃ সবুজ।
এছাড়া বুধবার টেকনাফ হোটেল দ্বীপ প্লাজার সৌদিয়া কাউন্টারে গোপন সংবাদে এনএসআই অভিযান চালিয়ে এক দালাল ও অপর একজনকে আটক করে।