ভাণ্ডারিয়ায় ৭ দফা দাবি আদায়ে শিক্ষক সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি প্রধান শিক্ষদের ২য় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মৌন মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আঃ মন্নান মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক ওমর ফারুক, শিক্ষক নেতা সুবাষ চন্দ্র সমদ্দার, মোঃ হারুন অর রশিদ, আঃ মোতালেব, সাবিহা পারভিন, শিরীন আক্তার, আঃ লতিব, সজল কৃষ্ম রায়, মোঃ জাকির হোসেন মিয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ মাসুদুর রহমান ও মোঃ আইয়ুব আলী প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।