নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক হস্তান্তর

উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় এক নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ফজল মিয়া নামের ওই ব্যক্তিকে ফেরত দেয়া হয়। বিজিবি সূত্র জানায়, গত ২০১১ সালের ৭ সেপ্টেম্বর ফজল রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে পুলিশের হাতে ধরা পড়লে সাক্ষ্যপ্রমাণ শেষে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ২০১২ সালের ৬ মার্চ সাজার মেয়াদ শেষ হলেও ভারতীয় প্রশাসনের প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় অবশেষে বুধবার তাকে ফেরত দেয়া হয়।