বিভিন্নস্থানে তিনজনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
দিনাজপুর শহরের বালুবাড়ী পানিরট্যাংকির এলাকায় গত বুধবার মায়ের সাথে অভিমান করে সাইদুর রহমানের পুত্র ওলিউর রহমান ওলি (১৪) নামে এক স্কুল ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দিনাজপুর জেলা স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা হয়েছে।
নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার পারমলি¬কপুর গ্রামে গত বুধবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে মান্নান মোল্যা (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা যায়, বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন।
চাটমোহর (পাবনা)
চাটমোহর পৌর এলাকা আফ্রাতপাড়ায় গত বুধবার বিকালে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আলফা খাতুন (১৯) নামে এক নববধূ আত্মহত্যা করে। গত ২৮ আগস্ট উপজেলার পাঁচশুয়াইল গ্রামের মহর আলীর ছেলে শরীফ আহম্মেদের সাথে আলফার বিয়ে হয়। সে চাটমোহর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।