ফেসবুকের বন্ধুটিকে পছন্দ না হলে

এতদিন ধরে যার সাথে কথা বলে আসছেন, সেই বন্ধুটি কেমন? তা একটু যাচাই করে দেখা উচিত। কিন্তু প্রথম দেখা করতে গিয়েই সাধারণত উলটা রাস্তা ধরে বাড়ি ফিরে আসতে পারেন। তবে অতটা কঠোর না হতে চাইলে একটু বসুন তাকে নিরীক্ষা করুন, দেখা যাক কী দাঁড়ায়। ১. বন্ধুটির ভাইবোন বন্ধুদের সাথে কথা হয়েছে কি? ক. অন্য কারও সাথে কথা বলতে চাইলে বন্ধুটি এড়িয়ে যায়। খ. বন্ধুটির বোনের সঙ্গে প্রথম থেকেই কথা বলি। গ. বন্ধুটির ভাই-বোন-বন্ধু-মা সকলের সঙ্গেই আমি কথা বলি। ঘ. বন্ধুটি তো শুধু রাতেই ফোন করে তাই ওর সাথে কথা হয়। ২. বন্ধুটি সারাদিন কী করে সে খবর কি আপনি রাখেন? ক. সারাদিন আমার সাথেই কথা হয়, শুধু রাতে চ্যাট করি। খ. বন্ধুটির ডেইলি রুটিন আমার মুখস্থ। গ. আমার মোটামুটি একটু আন্দাজ আছে। ঘ. বন্ধুটি যেটুকু বলে সেটুকুই জানি, এর বেশি কিছু না। ৩. চ্যাট করার সময় বন্ধুটি ঠিক কী রকমের কথা বলে? ক. একেকদিন একেকটা বিষয়ে কথা বলে। খ. আমরা সারাদিন কে কী করছি সেটাই বলি আর শুনি। গ. গদ গদ প্রেম করা যাকে বলে তাই চলে। ঘ. বন্ধুটির কথায় মাঝে মাঝে খুব লজ্জা করে। ৪. বন্ধুটির সাথে কখনও কি দেখা হয়েছে? ক. না এখনও হয়নি, তবে শিগগিরই আমরা দেখা করব। খ. দু’বার দেখা হয়েছে। গ. ইদানীং দেখা হয়নি তবে আগে এক পাড়াতেই থাকতাম, তখন থেকেই তাকে চিনি। ঘ. দেখা হয়ে উঠেনি, ও দেখা করার কথা কখনও বলেও না। ৫. চ্যাট করার সময় বন্ধুটি রিপ্লাই দিতে কতটা সময় নেয়? ক. একনাগারে চ্যাট করে রিপ্লাই দেওয়ার সময়ই দেয় না। খ. অনেকক্ষণ পর একটা রিপ্লাই দেয়। গ. ও সারাদিন অনলাইনেই থাকে, না হলে কথা বলে। ঘ. মাঝে মাঝে অনলাইনে থাকলেও কথা বলে না। ফলাফল ০-৫ বন্ধুটি বিশেষ সুবিধার না। আর একটু খোঁজ নিয়ে দেখুন। ৫-১০ আপাতদৃষ্টিতে গণ্ডগোল আছে। কিন্তু চিন্তা করবেন না, তাকে বুঝার চেষ্টা করুন। ১০-১৫ আপনাকে কিছু বলার নেই, কেননা আপনাদের বন্ধুত্ব খুবই আনন্দের। আপনার স্কোর ক খ গ ঘ ১. ০ ২ ৩ ১ ২. ১ ৩ ২ ০ ৩. ১ ২ ৩ ০ ৪. ১ ৩ ২ ০ ৫. ৩ ০ ২ ১