রেড কার্পেট
লিলি অ্যালেন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৬
লিলি রোজ বেট্রিস অ্যালেন, জন্মসূত্রে একজন ব্রিটিশ নাগরিক। মাত্র ২৬ বছর বয়সেই তিনি পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে। তার ক্যারিয়ারের শুরুটা রেকর্ডিং আর্টিস্ট ও টক শো হোস্ট দিয়ে হলেও বর্তমানে তিনি নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন তার ক্যারিয়ার, একজন রেডিও আর্টিস্ট হিসেবে। পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে, তিনি একজন গায়িকাও বটে। বিখ্যাত অভিনেতা ও সংগীত সুরকার কেইথ অ্যালেনের একমাত্র সন্তান তিনি। তার মা, অ্যালিসন ওয়েনও মিডিয়ার সাথে জড়িত। তিনি অবশ্য সংগীতের জগতের মানুষ নন, তিনি সিনেমা পরিচালনা করেন। বাবা-মা দুজনেরই প্রতিভা লক্ষ করা যায় লিলির মধ্যে। তিনি খুব ছোট বয়স থেকেই সংগীতের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তার অনুপ্রেরণার মূলে ছিল সংগীতশিল্পী গালম রক। লিলি গানের সাথে এত বেশি জড়িয়ে পড়েছিলেন যে পড়াশোনা খুব বেশিদূর পর্যন্ত এগোয়নি তার। লিলি অ্যালেন সাম্প্রতিক সময়ে ব্রিটেনের সংগীতজগতের জনপ্রিয় এক নাম। বেশ কিছু জনপ্রিয় গানের স্রষ্টা ২৬ বছর বয়সী এই তরুণী। গত বছরের শেষভাগে শুরু হতে যাওয়া ব্রিজেট জোন্স ডায়েরি নামক এই প্রজেক্টের জন্য ১২টি গান লিখেছেন লিলি অ্যালেন। তার সম্পর্কে আরও
জানতে ভিজিট করুন : http://www.lilyallenmusic
.com/lily/ সাইটে।