পড়াশোনা

চ্যাম্পস ২১

স্কুল বা বাসায় সন্তান কেমন পড়াশোনা করছে, এ বিষয়টি নিয়ে অভিভাবকরা সব সময়ই চিন্তায় থাকেন। চিন্তার এ কাজটি সহজে করা যায় ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে দেওয়া বাসার কাজ (হোম ওয়ার্ক) ওয়েবসাইটে যেমন দিতে পারে, তেমনি এর ফল শিক্ষক, অভিভাবক সবাই পেতে পারেন। এমন সুবিধা রয়েছে চ্যাম্পস২১ ডট কমে। বিজ্ঞান, গণিত আর ইংরেজি বিষয়ে নানা বিষয় রয়েছে সাইটটিতে। ‘গণিতের নানা বিষয়ের জন্য আলাদাভাবে রয়েছে গেমস। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, সে বিষয়ে গেমস খেলে নিজের দক্ষতা বাড়াতে পারবে।’ এমনটাই বলেন চ্যাম্পস২১ ডট কমের প্রধান। সাইটটির লিংক : http://www.champs21.com/