গেম কর্নার

স্নাইপার :গোস্ট ওয়ারিয়র

‘স্নাইপার :গোস্ট ওয়ারিয়র’ গেমের শুরুতেই দলসহ আপনাকে নামিয়ে দেওয়া হবে একটি দ্বীপের গভীর জঙ্গলে। এখানে আপনার কাজ দলকে নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। এ কাজে আপনার প্রধান অস্ত্র স্নাইপার রাইফেল। এই স্নাইপার রাইফেলের গুলি অনেক দূর থেকে শত্রুকে ঘায়েল করতে পারবে। স্নাইপার রাইফেলের গুলিতে লক্ষ্যভেদ করতে চাইলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ‘বাতাস কোন দিকে বইছে’, ‘লক্ষ্যবস্তুর দূরত্ব কতটুকু’ ইত্যাদি। শত্রুর মাথায় গুলি লাগাতে পারলে ‘বুলেটক্যাম সিস্টেম’-এ দেখা যাবে, গুলি স্লো মোশনে শত্রুর গায়ে আঘাত করছে। এ বুলেট ক্যাম গেমারের ভালোই লাগবে। গেমের মূলমন্ত্র হচ্ছে ‘হিট অ্যান্ড রান’, অর্থাত্ আঘাত করে দ্রুত পালিয়ে যাওয়া। এতে শত্রুরা আপনার টিকিটিও ছুঁতে পারবে না। পালানোর ক্ষেত্রে দ্বীপের ঘন ঝোপঝাড় বেশ কাজে আসবে। এর মধ্যে লুকিয়ে থেকে সহজেই শত্রুর চোখে ধুলো দেওয়া যাবে। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://www.sniperghostwarrior.com/ সাইটটি।