হাজীগঞ্জে বিধবার বাড়ি দখলের চেষ্টা

চাঁদপুরের হাজীগঞ্জে আলীগঞ্জে বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকে বসতঘর দখলের চেষ্টায় থানায় মামলা হয়েছে। এ মামলায় হাজীগঞ্জ থানা পুলিশ ৫ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। আদালত ৪ জনকে জামিন দিয়ে বাকি ১ জনকে জেল-হাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন আলীগঞ্জ এলাকায় রাঢ়ি বাড়ির মৃত আনোয়ার হোসেনের স্ত্রী সামছুন্নাহার বেগমের ঘরে। এই ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।