লোহাগড়ায় কনে পছন্দ না হওয়ায় আত্মহত্যা
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাঝেরপাড়ার আবদুস ছালামের পুত্র দেলোয়ার হোছাইন নামে বিদেশ ফেরত এক যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, হোছাইন দেশে আসার পর বিভিন্ন স্থানে স্বজনরা বিয়ের পাত্রী খোঁজার চেষ্টা করলেও কোন পাত্রী তার পছন্দ হয়নি। এ নিয়ে স্বজনদের সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয়। সমপ্রতি উপজেলার লস্করপাড়ায় স্বজনরা তার জন্য পাত্রী ঠিক করে। কিন্তু পিতার পছন্দ করা কনে অপছন্দ হওয়ায় অভিমান করে সে গত রবিবার আত্মহত্যা করে।