জয়পুরহাটে কাবিখার টাকা আত্মসাত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
চলতি অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতায় ৬ টন চাল বরাদ্দ নিয়ে স্কুলের মাঠ সংস্কারের কাজ সম্পন্ন না করায় অভিযোগ হয় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। আর তদন্ত নোটিস পেয়ে সোমবার তড়িঘড়ি করে স্কুল মাঠ সংস্কার করা শুরু হয়। কিন্তু তদন্তের আগে মাঠ সংস্কারে বাধা দেয় অভিযোগকারীরা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ছাতিনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের নামে বিএনপি দলীয় স্থানীয় সংসদ সদস্য মোজাহার আলী প্রধান ৬ টন চাল বরাদ্দ করেন। কিন্তু বরাদ্দের কথা গোপন রেখে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারী আমিনুল ইসলাম মাত্র ১৭ হাজার টাকার মাটি কেটে সম্পূর্ণ টাকা আত্মসাত্ করেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আমিনুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে মাঠে পুনরায় বালু ভরাটের ব্যাপারে বলেন ‘প্রকল্পের জামানত হিসেবে যে ২০ হাজার টাকা অফিসে জমা ছিল সেই টাকা দিয়ে অফিসের লোকজন মাঠ সংস্কারের জন্য ৩ ট্রাক বিট বালু পাঠিয়েছেন।