কাউখালীতে জেপি’র কর্মীসভা অনুষ্ঠিত

কাউখালীর ৪নং চিরাপারা পাসাতুরিয়া ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ নিলতী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপি’র সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, অধ্যক্ষ আ. সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আ. সালেক সরদার, পার্থ মিস্ত্রী, মনসুর আলী খান, দেলোয়ার হোসেন মাস্টার, অমল হাজরা, আ. মালেক, তৈয়ব আলী, হাফেজ নাসির উদ্দিন, শহিদুল আলম প্রমুখ। বক্তারা জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দক্ষিণ নিলতী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়। কাউখালীতে জাতীয় যুব সংহতি জেপি’র কর্মী সমাবেশ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ কাউখালীর আমরাজুরি ইউনিয়নে গত বৃহস্পতিবার বিকালে জাতীয় যুব সংহতির (জেপি’র) যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, জেপি’র সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, মামুন খান, পরিমল দে, ইন্দ্রজিত, মো. শাহাদাত হোসেন, আবু সাইদ, সোহেল শেখ, শিবু আচার্য, জুয়েল হোসেন, উত্তম খাসকেল, শাহা জালাল, নাসির হোসেন, রতন হালদার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে কর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।