নওগাঁর ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর ৬টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপূর ২টায় নওগাঁ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমানের কাছে এই মনোয়নপত্র দেন তারা।

জেলার ৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- নওগাঁ-১ এ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ এ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ এ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ-৪ আসনে বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দীন প্রমানিক, নওগাঁ-৫ এ ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ-৬ এ ইসরাফিল আলম।

এ সময় জেলার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেয়ায় নওগাঁয় কেন্দ্রবিন্দুতে ছিলেন সদর আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দীন জলিল জন। তিনি মনোনয়ন পাওয়ায় নওগাঁ শহরে জুড়ে আনন্দ উল্লাস করেন কর্মী সমর্থকরা।

ইত্তেফাক/কেআই