গার্মেন্টস কারখানার ঋণ সহায়তায় সমঝোতা স্মারক স্বাক্ষর

পোশাক শ্রমিকদের কর্ম পরিবেশ, নিরাপত্তা নিশ্চিত এবং ভবন সংস্কার করতে গার্মেন্ট শিল্প উদ্যোক্তাদের ১০০ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সর্বোচ্চ ১০ শতাংশ হার সুদে এই ঋণ পাবেন উদ্যোক্তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই ঋণ সহয়তার আওতা থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক, গণপূর্ত মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ, প্রতিনিধিদের মধ্যে এই সমঝোতা স্মারক ( এমওইউ) স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান।