বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

আবু সাদেক মোঃ সোহেল বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসাবে যোগদান করেছেন। ১৯৭৭ সালে সিনিয়র অফিসার হিসাবে সোনালী ব্যাংকে যোগদান করেন। এরপর সোনালী, অগ্রণী ও বাংলাদেশ কৃষি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০০৫ সালে অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি লাভ করেন। - প্রেস বিজ্ঞপ্তি