ব ই য়ে র প্র কা শ না
দ্য ইনকাম ট্যাক্স ল’ অব
বাংলাদেশ প্রকাশিত
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ১৯:১০
জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. জেহাদউদ্দিনের দ্য ইনকাম ট্যাক্স ল’ অব বাংলাদেশ এর সর্বশেষ সংস্করণটি প্রকাশিত হয়েছে। বইটিতে আয়কর আইন, বিধি ও পদ্ধতি সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে এবং পাশাপাশি প্রয়োজনীয় আলোচনা-পর্যালোচনা করা হয়েছে। এছাড়া আয়কর বিষয়ক উচ্চ আদালতের বিভিন্ন রায় বইটিতে সংযোজিত হওয়ায় তা পাঠকদের জন্যে বিশেষ উপকারে আসবে। বইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, আয়কর পেশাজীবী, করদাতা এবং আয়করের সাথে সংশ্লিষ্ট যে কারোর কাজে লাগবে।
বইটির প্রচ্ছদ এঁকেছেন ফিলিপাইনের ব্যুরো অব ইন্টারনাল রেভিনিউর কর্মকর্তা ভায়োলেট লুসেরো সেন্টোস। ৮০ গ্রাম অফসেট কাগজে ছাপা ৬৪০ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। বইটি প্রকাশ করেছে বইঘর।