প্রজন্ম আয়োজন

জানালা দিয়ে দেখা ছবি

একটা ছবির অনেক ক্ষমতা আছে। কিছু না বলে একটা ছবি দিয়ে অনেক সত্যিকে তুলে ধরা যায়। আজকের দুনিয়ায় মিডিয়া থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি, এমনকি ব্যক্তিগত জীবনে অর্থাত্ বিয়ে, জন্মদিন ইত্যাদি উত্সব-অনুষ্ঠানেও ছবি আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে যা দেখা তাই ক্যামেরা বন্দি করার একটি অন্যরকম প্রচেষ্টা নিয়ে প্রজন্মের মেধাবী ফটোগ্রাফার অপূর্ব খন্দকারের প্রথমবারের মতো একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হতে যাচ্ছে। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘মাই উইন্ডো’। এ নিয়ে আমাদের এ আয়োজন একটি সুন্দর আলোকচিত্র, কিছু সুন্দর চিন্তার সংমিশ্রণ মাত্র। ক্যামেরা-তো শুধুই একটি যন্ত্র; তাই এটিকে সঠিকভাবে ব্যবহারের জন্য আলোকচিত্র গ্রাহককে কিছু কৌশল মাথায় রাখতে হয়। প্রতিটি শট নেওয়ার পূর্বে একজন ক্যামেরাম্যানকে মাথায় রাখতে হয় যে কোন বস্তুটি বা বিষয়টিকে তিনি আলোকচিত্রে প্রকাশ করবেন। গত ৩ অক্টোবর তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল ফটোগ্রাফার অপূর্ব খন্দকারের প্রথমবারের মতো একক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছে। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘মাই উইন্ডো’। নিজের জানালায় যা দেখতে পেয়েছেন এবং যা যা তার ক্যামেরায় ধারণ করতে পেরেছেন তারই সংকলিত প্রয়াস এই প্রদর্শনীতে স্থান পাবে। উল্লেখ্য, প্রদর্শনীতে ম্যানুয়াল ও ডিজিটাল দুই ফরম্যাটের ছবি স্থান পাচ্ছে। রাজধানীর শাহবাগ ছবির হাটে প্রদর্শনীর যাত্রা শুরু হবে এবং তিন দিনব্যাপী চলবে এ প্রদর্শনী। বাংলাদেশ টেলিভিশনের সাবেক ডিজি ও প্রখ্যাত আলোকচিত্রী গোলাম মোস্তফা, দেশখ্যাত বরেণ্য ফটোগ্রাফার এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত হবে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান উত্সর্গ করা হয়েছে বাংলাদেশের ফটোগ্রাফি জগতের অগ্রপথিক গোলাম কাশেম ড্যাডিকে। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ০৫ অক্টোবর প্রদর্শনী শেষ হবে। প্রদর্শনীতে আপনি সবান্ধব আমন্ত্রিত। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে বিগ এ কমিউনিকেশন।