আর এ কে পেইন্টস রপ্তানি শুরু
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২০:১৬
আর এ কে পেইন্টসের রঙ প্রথমবারের মতো রপ্তানি হলো বিদেশে। সম্প্রতি ৮২ মেট্রিক টন রঙের প্রথম চালানটি আফ্রিকার দেশ উগান্ডায় পাঠানো হয়েছে। কোম্পানিটির কর্মকর্তারা আশা করেন, ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আর এ কে পেইন্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। গ্রাহকদের চাহিদা পূরণের জন্য কোম্পানিটি এরই মধ্যে দেশে ছয়টি সেবাকেন্দ্রের মাধ্যমে রঙ সরবরাহ শুরু করেছে। —প্রেস বিজ্ঞপ্তি