ক্যাপসন নিউজ

গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মিডল্যান্ড ব্যাংকের একটি শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় ব্যাংকের পরিচালক মোহাম্মদ জামালউল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ ঈসা বাদশা মহসিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মরহুম লুত্ফর রহমান সরকার এর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগে “চেয়ার প্রফেসর” প্রবর্তনের জন্য ১৮ (আঠারো) লক্ষ টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। সম্প্রতি চেকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মোঃ আব্দুল জলিল চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন সম্প্রতি বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ক্রেডিট রেটিং এজেন্সি ডান এন্ড ব্র্যাডস্ট্রিট আয়োজিত “কর্পোরেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লি: (আরএসআরএম) পুরস্কার অর্জন করে । অনুষ্ঠানে আরএসআরএম এর পক্ষের পুরস্কারটি গ্রহন করেন মোশারফ এইচ. চৌধুরী, কো-অর্ডিনেশন. জেনারেল ম্যানেজার