মেদ কমাতে
বাড়তি কর!
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ১৯:৫৬
মুটিয়ে যাওয়া রোধে উচ্চ ক্যালরিযুক্ত খাবারে বাড়তি কর আরোপের বিষয়টি অনুমোদন করেছে মেক্সিকো কংগ্রেসের নিম্নকক্ষ। এম মাধ্যমে উচ্চ ক্যালরি যুক্ত ‘জাঙ্ক ফুড’ কিনতে গায়ের দামের চেয়ে ৫ শতাংশ, চুইংগামে ১৬ শতাংশ, প্রতি লিটার কোমল পানীয়তে ৮ সেন্ট বেশি গুণতে হবে। তবে এর জন্য বিতর্কও কম হয়নি। অনুমোদনের জন্য দীর্ঘ ১৮ ঘন্টা আলোচনাও করা হয়। বিশ্বের বাড়তি মেদযুক্ত মানুষের হার যে দেশগুলোতে বেশি তার মধ্যে মেক্সিকো অন্যতম। দেশটির ৩১ দশমকি ৮ শতাংশ পুরুষ বাড়তি মেদ সমস্যায় রয়েছে। প্রতি ১শ’ গ্রাম খাবারে ২৭৫ ক্যালরি থাকলেই তা এই করের আওতায় চলে আসবে। এক প্রজন্ম আগেও দেশটিতে অপুষ্টি বড় সমস্যা থাকলেও মধ্যবিত্তের উত্থান এবং খাদ্যাভ্যাস পরিবর্তন তাদের বর্তমান অবস্থায় নিয়ে এসেছে।