ব্রাজিলে আগুনে প্রায় ২ লাখ টন চিনি নষ্ট
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৩, ১৯:৫৯
বিশ্বের বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিলে আগুনে পুড়ে ১ লাখ ৮০ হাজার টন চিনি নষ্ট হয়ে গেছে। গতকাল স্থানীয় সময় ভোর ছয়টার সময় দেশটির বৃহত্তম বন্দর স্যান্টোসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬টি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ার আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে আগুন লাগার খবরে যুক্তরাষ্ট্রের বাজারে চিনির দাম ৬ শতাংশ বেড়েছে। তবে ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার খবরে স্বস্তি আসতে শুরু করেছে সংশ্লিষ্টদের মধ্যে। খবর বিবিসি’র।