প্রয়াস স্কুলকে ১৫ কোটি টাকা দিবে ইসলামী ব্যাংক

শিশুদের বিশেষ অধিকার নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত প্রয়াস স্কুল যশোর ক্যাম্পাসের ৪০০ শিক্ষার্থীর জন্য যশোর সোননিবাসে ৪২ বিঘা জমির উপর শিক্ষাভবন নির্মাণে ১৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ সেনাবাহিনী স্কুলটির তত্ত্বাবধান করে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান ও প্রয়াস স্কুল, যশোরের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, পিএসসি একটি সমোঝতা স্মারক স্বাক্ষর করেন। এর আগে এ স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি