বিআইবিএমের মহাপরিচালক পুন:নিযুক্ত
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৩, ২০:০২
অধ্যাপক ড. তৌফিক আহমদ চৌধুরকে পুনরায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ড। তিনি ১৯৮১ সালে বিআইবিএম-এ অনুষদ সদস্য গ্রেড-৪ পদে যোগদান করেন এবং ২০১০ সালে বিআইবিএম’র মহাপরিচালক হন। কমনওয়েলথ স্কলারশিপের অধীনে ভারত থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী প্রাপ্ত তৌফিক আহমদ চৌধুরী বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকা স্কুল অব ইকোনমিক্স-এর বোর্ড অব গভর্নরেসর সদস্য । — প্রেস বিজ্ঞপ্তি