রেসিপি

স্যুপের চার পদ

এ সময় বাজারে নানান রকম সবজি পাওয়া যাচ্ছে। এসব সবজি দিয়ে সহজেই তৈরি হয় মজাদার কিছু গরম গরম স্যুপ। বাজারের প্রচলিত এমন কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর ৪টি স্যুপের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা চি ং ড়ি স্যু প উপকরণ :শাক ১/২ কেজি, চিংড়ি ২৫০ গ্রাম, পানি ১ লিটার, কাঁচা মরিচ ৫টি, লবণ পরিমাণমতো, টেস্টিং সল্ট ১/৪ চা চামচ, চিনি ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ। প্রণালি :সসপ্যানে পানি গরম করুন। গরম হয়ে গেলে শাক ও চিংড়ি দিয়ে দিন। ২ মিনিট পর লবণ, কাঁচামরিচ, চিনি, টেস্টিং সল্ট দিয়ে আরও ৬ মিনিট জ্বাল দিন। নামানোর আগে লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। হয়ে গেল ঝটপট পালং চিংড়ি স্যুপ। ট মে টো সু ই ট ক র্ন উ ই থ চি কে ন স্যু প উপকরণ :মুরগি ছোট কিউব কাটা ১/২ কাপ, টমেটো মাঝারি ১টি, কর্ণ ১/২ কাপ, ডিম ১টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি ১চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ১ লিটার, লবণ পরিমাণ মতো। প্রণালি :মুরগি, টমেটো ছোট করে কেটে নিন। সস প্যানে পানি গরম করুন। এরপর মুরগি, টমেটো ও কর্ন দিয়ে দিন। ২৫ মিনিট জ্বাল হবে। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আস্তে আস্তে সসপ্যানে দিতে থাকুন এবং নাড়তে থাকুন। এরপর গোলমরিচ, সয়াসস, চিনি, লবণ দিন। ডিম ফেটিয়ে স্যুপে মিশাতে থাকুন, লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন। ০০০ স ব জি র ল্যা ন টি ল স্যু প উপকরণ :মসুর ডাল ১০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, ফুলকপি ১০০ গ্রাম, বাঁধাকপি ১০০ গ্রাম, গাজর ১০০ গ্রাম, যেকোনো শাক ১০০ গ্রাম, শালগম ১০০ গ্রাম, মুরগির হাড় ২০০ গ্রাম, পেঁয়াজ ১০০ গ্রাম, আদা-রসুন বাটা ১ চা চামচ, হলুদ ১/৪ চা চামচ, মরিচ ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। প্রণালি :হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তাতে একে একে সব মসলা দিয়ে কষাতে থাকুন। এরপর মুসুর ডাল, সব সবজি, শাক, মুরগির হাড় ও পানি দিয়ে ৪৫ মিনিট জ্বাল দিন। মুরগির হাড় তুলে ফেলে বাকিটা ব্লেন্ড করুন। আলাদা আলাদা বাটিতে গরম স্যুপ ঢেলে পাউরুটি বা টোস্ট দিয়ে পরিবেশন করুন। ০০০ ভে জি টে বে ল ক্রি ম স্যু প উপকরণ :ফুলকপি ছোট করে কাটা ১ কাপ, গাজর স্লাইস ১ কাপ, বাধা কপি চারকোনা করে কাটা ১ কাপ, পেঁয়াজ পাতা লম্বা করে কাটা ১/৪ কাপ, কাঁচা মরিচ ৫টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো, মাখন ১ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ফ্রেস ক্রিম ১/২ কাপ। প্রণালি :কাটা সবজিগুলো হালকা ভাপ দিয়ে নিন। সবজির সিদ্ধ পানি আলাদা করে রাখুন। মাখন গরম করে তাতে ময়দা হালকা ভেজে তুলুন। সবজিসিদ্ধ পানিটা ভাজা ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে নাড়তে থাকুন। সবজি দিয়ে দিন, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা, লবণ, চিনি, সয়াসস একে একে দিয়ে দিন। ২০ মিনিট আস্তে আস্তে জ্বাল দিতে থাকুন। এরপর ক্রিম দিয়ে নেড়ে জ্বাল বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল ভেজিটেবল ক্রিম স্যুপ।