নোটিশ বোর্ড
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৩, ১৮:৩৫
অহংয়ে বিয়ে উত্সব
নগরীর গুলশান এভিনিউতে অবস্থিত ফ্যাশন ক্র্যাফট অহংয়ে এখন চলছে বিয়ের নানা আয়োজন নিয়ে উত্সব। বিয়ের এই মৌসুমে অহং এনেছে অনেক ধরনের কালেকশন। এরমধ্যে রয়েছে বিয়ের শাড়ি, গহনা, ওড়না, শেরোয়ানি, পাঞ্জাবি, জুতা, ব্যাগসহ আরও নানান আয়োজন। এ ছাড়াও অহংয়ের জুয়েলারির বিশাল আয়োজন রয়েছে। ব্রাইডালের এই উত্সবে যেকোনো প্রোডাক্ট কিনলেই পাওয়া যাবে ১০ থেকে ১৫% ডিসকাউন্ট সুবিধা।
আকাঙ্ক্ষা’স
গ্ল্যামার ওয়ার্ল্ড
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে এসেছে অক্সি ব্রাইট ফেসিয়াল। মনের মতো ত্বক তৈরি করতে সহায়ক এ অক্সি ব্রাইট ফেসিয়াল। তবে এ মাসে আকাঙ্ক্ষা’স গ্লামার ওয়ার্ল্ডে যেকোনো ফেসিয়াল করলেই পাওয়া যাবে ম্যানিকিওর এবং ব্রাইটনিং পলিশ একদম ফ্রি। এ ছাড়াও এ মাসে ব্রাইডাল মেকআপের বুকিং দিলেই বিন্যামূল্যে পাওয়া যাবে ক্লাসিক গোল্ড ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, থ্রেডিং এবং অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদের হাতে ফেস অনুযায়ী একটি লেটেস্ট হেয়ার কাটের সুযোগ। যোগাযোগ : ০১৯৩৭৫১৩০০৬।
বার্ডস আই
শরতের পর এসেছে হেমন্তকাল। আর হেমন্তের এই সময়ে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি শরত্কালের উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে।
হারবাল সলিউশনস
বারিধারা পার্ক রোডে অবস্থিত হারবাল সলিউশনস অ্যান্ড বিউটি স্পা-তে চলছে বউ সাজের বিশেষ অফার। বিয়ের এই মৌসুমে পার্লারটিতে স্পেশাল ব্রাইডাল প্যাকেজের পাশাপাশি রয়েছে পার্টি মেকআপ, স্পা, চুল রিবন্ডিং, চুল কাটা থেকে শুরু করে মেকআপ, বডি ম্যাসাজ, বডি স্ক্র্যাব ইত্যাদি সেবায় ১৫ থেকে ২০% বিশেষ ছাড়ের ব্যবস্থা। এখানে আরও রয়েছে পার্টি মেকআপ, মিনি ফেসিয়াল, হারবাল ওয়েল ম্যাসাজ, ম্যানিকিওর সান বার্ন থেরাপি, প্যাডিকিওর-মেনিকিওর। এ ছাড়াও এখানে চুল রিবন্ডিংয়ে রয়েছে ১৫% বিশেষ ছাড়ের ব্যবস্থা। যোগাযোগ : :০১৭৩৬০৪০৪৬২।
কাভাকাভা
নতুন ডিজাইনের চটি ও ছোট হিল এনেছে কাভাকাভা। পোশাক যে রঙেরই হোক না কেন সব রঙেরই জুতো মিলবে কাভাকাভায়। কারণ, কাভাকাভা সব সময় নানা রঙের জুতো তৈরি করে। ১০০% দেশি চামড়া, পাথর, চুমকি ও দেশি সিল্ক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি জুতো। কাভাকাভার প্রতিটি শো-রুমে টেকসই এ জুতাগুলো পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে।
মেনজ ক্লাবে ক্যাজুয়াল ফিটিংস
তারুণ্যের ফ্যাশনকে আরও আউটগোয়িং করতে নিত্যনতুন ডিজাইনের পোশাক এনেছে মেনজ ক্লাব। পাশাপাশি ফেব্রিক আর প্যাটার্নে থাকছে স্লিমফিট বৈচিত্র্য। ডিজাইন জুতোর পাশাপাশি অন্যান্য শার্ট, প্যান্ট, পলো থাকছে সমসাময়িক ফ্যাশন ট্রেন্ড নির্ভর। খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকার আউটলেট ছাড়াও অনলাইনে এসব পোশাক কিনতে ক্লিক করতে পারেন www.menzklub.net
গ্লোরিয়াসে বউ সাজার অফার
ঢাকার ওয়ারিতে গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা দিচ্ছে বউ সাজার বিশেষ অফার। এ অফারের আওতায় রয়েছে বউ সাজলে পার্টিসাজ ফ্রি আর গ্লোরিয়াস স্পেশাল বউ সাজ নিলে পাওয়া যাবে গায়ে হলুদের সাজ ফ্রি। গ্লোরিয়াস স্পেশাল বউ সাজ দেওয়া হয় ৭ দিন ধরে। কনের ত্বক অনুযায়ী ফেসিয়াল, রূপচর্চা, মেনিকিওর-পেডিকিওর, বিয়ের মেহেদি ও হেয়ার কাট, হেয়ার স্পা আর সবশেষে ব্রাইডাল মেকআপ সঙ্গে ফ্রি গায়ে হলুদের সাজ তো রয়েছেই। বউ সাজের এ অফার চলবে ১ নভেম্বর পর্যন্ত।
মুসলিম কালেকশন
তরুণদের জন্য মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের এক্সক্লুসিভ সব ফরমাল শার্ট। সর্বোত্কৃষ্ট মানের আকর্ষণীয় এসব শার্ট তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি কাপড়। এ ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের অফিসিয়াল শার্ট। তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট।
ক্লিওপেট্রা’র অফার
ধানমন্ডির ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে, প্রতি শুক্র ও শনিবার ১০০০ টাকা মূল্যের ফেসিয়াল অথবা হেয়ার ট্রিটমেন্ট অথবা মেনিকিওর-পেডিকিওরের সাথে ফ্রি হেয়ার কাট করার সুযোগ। এই অফার চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।