একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী, বিএনপির জাহিদুর রহমান জাহিদ, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, বিকল্পধারা বাংলাদেশের এস এম খলিলুর রহমান সরকার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শাফি আল আসাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিম উদ্দিন আহমেদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র রায়, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রাজেন্দ্র নাথ রায় ও ব্যবসায়ী আব্দুল জলিল মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইত্তেফাক/বিএএফ