৯ ব্যাংকের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের ৯ ব্যাংক ৩০ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ব্যাংক ৯টি হলো: সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংক, এনবিএল, ঢাকা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে সিটি ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ২০ কোটি ৯০ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। মার্কেন্টাইল ব্যাংকের কর পরবর্তী মুনাফা হয়েছে ৫৬ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৮৬ টাকা। ট্রাস্ট ব্যাংকের কর পরবর্তী (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) মুনাফা হয়েছে ৫ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.১৪ টাকা। উত্তরা ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ৪০ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ১.১১ টাকা। পূবালী ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ১৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.২৪ টাকা। প্রিমিয়ার ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ৮৬ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ১.৬৯ টাকা। এনসিসি ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.১৪ টাকা। ঢাকা ব্যাংকের কর পরবর্তী মুনাফা (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ২ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.০৪ টাকা। ন্যাশনাল ব্যাংকের কর পরবর্তী লোকসান (অনিয়ন্ত্রিত আয় ব্যতিত) হয়েছে ১৯৮ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৪০ টাকা।