আগামীকাল ডিএসই’র ইজিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় হোটেল সোনারগাঁয় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। জানা গেছে, ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান কিছু অসংগতির কথা উল্লেখ করে ২৮ অক্টোবর হাইকোর্টে শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে আদালত ইজিএম অনুষ্ঠানে স্থগিতাদেশ দেয়। উচ্চ আদালত সোমবার এ আদেশ দিলেও মঙ্গলবার দুপুরে ডিএসইর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) হাতে এই নিষেধাজ্ঞার চিঠি পৌঁছায়। ফলে মঙ্গলবার সব আয়োজন সম্পন্ন করার পরও আদালতের নিষেধাজ্ঞার কারণে ডিএসইর ইজিএম মূলতবি করতে হয়। ফলে আগামীকাল ইজিএমে মূলতবিকৃত আলোচ্যসূচি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এদিনই ডিএসই ডিমিউচ্যুয়ালাইজড (স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ) সম্পন্ন হবে।