ভবিষ্যত্
হয়ে উঠুন অ্যাকাউন্টিং প্রফেশনাল
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২৫
কিছু আন্তর্জাতিক ডিগ্রি আছে যার মাধ্যমে পৃথিবীজুড়ে চমত্কার ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এ ধরনের ডিগ্রিগুলো এখন এদেশ থেকেই অর্জন করা যাচ্ছে। এদিক দিয়ে বর্তমানে অন্যতম জনপ্রিয় কোর্স প্রফেশনাল অ্যাকাউন্টিং। অবশ্য এজন্য বেছে নিতে হবে ভালো একটি প্রফেশনাল ইনস্টিটিউট। প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের মধ্যে রয়েছে এসিসিএ, সিএটি, এফডি। এসিসিএ কোর্সটি স্বল্প সময়ে সম্পন্ন করে বিশ্বের যেকোনো দেশে চাকরির সুযোগ পাওয়া যায়। কোর্সটি সম্পন্ন করতে বছরে ৩টি করে বিষয় পাস করলে প্রায় সাড়ে ৪ বছর আর ৪টি করে বিষয় পাস করলে সময় লাগবে সাড়ে ৩ বছর। এসিসিএ অনার্স ইন অ্যাপ্ল¬াইড অ্যাকাউন্টিং ৯টি পেপারে রয়েছে মোট ৯০০ নম্বর। এটি প্রতি বছর ৩টি পেপারে পাস করে সর্বোচ্চ ৩ বছর এবং ৪টি করে আড়াই বছরে পাস করা যায়। বাংলাদেশে এই কোর্সটি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে করা যাচ্ছে। বাংলাদেশে এ ধরনের কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ। তারা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে এই কোর্সটি পরিচালনা করে আসছে। এজন্য তাদের রয়েছে চমত্কার সেটআপ ও গ্রহণযোগ্যতা। এদের রয়েছে একাধিক ক্যাম্পাস ও সবচেয়ে বেশি শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে সফলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির পড়ালেখার মান অত্যন্ত উন্নত। এখানে কেবলমাত্র সেই সব শিক্ষকরা ক্লাস নেন যারা সিএটি বা এসিসিএ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এখানে বেশির ভাগ শিক্ষক রয়েছেন যাদের যুক্তরাজ্যের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান যেমন—বিপিপি, ক্যাপলান, এলসিএ, এলএসবিএফ এসিসিএ প্রভৃতি প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণের সুযোগ হয়েছে এবং তারা বিশ্বমানের এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষাপদ্ধতি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রয়োগ করছেন। প্রতিষ্ঠানটির পুরো শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক প্রক্রিয়া প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুর রহমান খানের সুযোগ্য নেতৃত্ব পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির সাফল্য ধরে রাখা এবং উত্তরোত্তর উন্নয়নের জন্য এখানে নিযুক্ত রয়েছেন এসিসিএ কোয়ালিফায়েড প্রোগ্রাম ও কোর্স কো-অর্ডিনেটর, যারা সার্বক্ষণিক এখানে কাজ করছেন। প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা। ফোন :০১৭২০৫৫৩২৭৮। এসএসসি পাস শিক্ষার্থীরা এফডি করতে সম্পন্ন হবে প্রায় ৮টি বিষয়। এফডি শেষে সিএটি করতে আরও দুটি সাবজেক্ট সম্পন্ন করতে হবে। এরপর এসিসিএ করতে আরও তেরটি বিষয় সম্পন্ন করতে হবে। সরাসরি এসিসিএ কোর্সে বিষয় ১৪টি। অন্যদিকে এফডি করে সিএটিসহ এটি করলে সাবজেক্ট হয় ২০টি। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্বজুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে।