গাইডলাইন
লক্ষ্য যখন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২৮
যারা অ্যায়ারলাইন্সে কাজ করেন বা অ্যারোপ্লেন সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, তারা সবাই জানেন আয়ারল্যান্ডের শ্যানন অ্যারোস্পেস লিমিটেডের কথা। বিশ্বের শীর্ষ এই অ্যায়ারক্রাফট মেনটেনেন্স প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা থাকে এই সেক্টরে পড়তে আসা শিক্ষার্থীদের। আনন্দের বিষয়, সম্প্রতি বাংলাদেশ থেকেই ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর কর্মক্ষেত্র তৈরি হচ্ছে ‘লুফথনসা’ টেকনিকের এজির শ্যানন অ্যায়ারপোর্টে। আর এ পর্যায়ে আয়ারল্যান্ডে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে অ্যায়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা। টেকনোলজির প্রত্যেক পর্যায়ে সংশ্লিষ্ট খাতে চাহিদার কারণেই প্রকৌশলীদের প্রয়োজন পড়ে থাকে। এ পর্যায়ে উচ্চ প্রযুক্তির সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণের জন্য হাইটেক অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে এএমই অ্যায়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। এই ডিগ্রির আরও কিছু নাম আছে যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, উড়োজাহাজ প্রকৌশল প্রভৃতি। আমাদের দেশে এই বিষয়টি অনেকের জন্য নতুন মনে হতে পারে। কিন্তু এএমই লাইসেন্স অর্জনে এটি নতুন কোনো সাবজেক্ট নয়। এদেশে সম্প্র্রতি এর শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কারণে সবাই কম খরচে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে এবং এ পেশায় আসতে অসংখ্য শিক্ষার্থীরা অ্যায়ারলাইন্সে চাকরি করতে উদ্যোগী হচ্ছে।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন। এসএসসি-এইচএসসি বা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল পাস শিক্ষার্থীরা-কোর্সটি করতে পারে। যারা বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, এমবিএ বিবিএ, পাস কোর্স প্রভৃতি করছে তারাও এই কোর্সে ভর্তি হতে পারবে। অ্যায়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে অনার্স কোর্স এবং শর্ট কোর্স। অনার্স কোর্সে ১৮ মাস পর শিক্ষার্থী পাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। বর্তমানে লেভেল-৬ করা যাচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি থেকে, যাদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত, ফোন :৮৯৯১৩৭১। অন্যদিকে অ্যারোনটিক্যাল সায়েন্সের আরেকটি কোর্স ইউরোপিয়ান অ্যায়ারলাইন্স সেফটি এজেন্সি ইএএসএ পি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল। অবশ্য শর্ট সময়েও অ্যারোনটিক্যাল সায়েন্সের উপর আরেকটি কোর্স করা যায়। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য চলে যেতে পারে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। প্র্যাকটিক্যাল টাইমে শ্যানন অ্যারোস্পেসে প্রতিটি শিক্ষার্থী সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত মাসে ৫ শ ডলার করে সম্মানী পাবে। আর সার্টিফিকেট পাওয়ার পর শুরুতেই তার বেতন হয় নিন্মে ২০০০ ইউরো, সাথে থাকে আন্তর্জাতিক ধারার সুযোগ-সুবিধা।
বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, ফিবা, এডেক্সেল প্রভৃতির অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট ক্যাটেক স্বল্প ব্যয়ে অ্যায়ারলাইন্সের বিভিন্ন কোর্স পরিচালনা করছে। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট যার কলেজ কোড ৫০৩৮৯। ক্যাটেকের উচ্চশিক্ষা এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে রয়েছে ইতিবাচক গবেষণা ও সাফল্য। দেশে ছাড়াও বহির্বিশ্বে প্রত্যেক ব্যাচের বেশির ভাগ শিক্ষার্থী বিদেশে গিয়ে উচ্চ আয়ের সাথে সম্পৃক্ত হচ্ছে।