ইংল্যান্ড সিরিজ শেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে তিনটি পরিবর্তন এসেছে। ডাক পেয়েছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও আসিফ আলী। আর বাদ পড়েছেন আবিদ আলী, ফাহিম আশরাফ ও জুনায়েদ খান।
সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচ হারলেও ইংল্যান্ড সিরিজে এই তিনজনের পারফরমেন্সে খুশি হয়ে নির্বাচকরা তাদের ডেকেছেন।
গতির সঙ্গে লাইন-লেন্থের কারণে আমিরকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে মোহাম্মদ আমিরকে নিচ্ছি। কারণ তার গতি, লাইন ও লেন্থ দিয়ে ভালো করতে পারবে বলে আমরা মনে করি।’
অপরদিকে ২৩ জনের প্রাথমিক দলে না থেকেও দলে ডাক পেলেন ওয়াহাব রিয়াজ। আর দুই বছরের কন্যাকে হারিয়ে যখন শোকে মুহ্যমান তখন দলে অন্তর্ভূক্তির খবর পেলেন আসিফ আলী।
আরও পড়ুন : বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা
পাকিস্তানের পরিবর্তিত বিশ্বকাপ দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আসিফ আলী, বাবর আজম, হারিস সোহেল, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, হাসান আলী, শাহীনশাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
ইত্তেফাক/কেআই