প্রশিক্ষণ

মেয়েদের জন্য উপযোগী বিমান প্রকৌশল কোর্স ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা বিজ্ঞানপড়ুয়া বেশির ভাগ শিক্ষার্থীর। আর এটি যদি হয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স তাহলে তো আর কথাই নেই; কারণ এটি আন্তর্জাতিক ধারার প্রফেশনাল কোর্স। যার বেতন আকাশছোঁয়া, আবার একই সাথে থাকে চমত্কার সব সুযোগ-সুবিধা। কোর্সটি ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও খুবই উপযোগী। এরই মধ্যে বাংলাদেশি অনেক মেয়ে এই কোর্স করে দেশ-বিদেশে চাকরি করছেন। এই বিষয়ে পেশা গড়া এখনকার মতো কিছুকাল আগেও এত সহজ ছিল না। এক সময় বিদেশে গিয়ে এ বিষয়ে কোর্স সম্পন্ন করে আসতে হতো। এখন এদেশেই এর শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার সুযোগ থাকায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এ বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে ছড়িয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আর এতে শুধু ছেলেরা নয়, মেয়েরাও পেশাগত সাফল্যে এগিয়েছে। এদেশে বেশকিছু প্রতিষ্ঠান এই কোর্স পরিচালনা করছে। এরমধ্যে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি বিশেষভাবে উল্লেখযোগ্য। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এদের সাথে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা। ফোন :০১৯৩৭১৮২৪৭০। বিমান প্রকৌশল একটি হাইটেক প্রফেশন। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে এ বিষয়ে রয়েছে শর্ট কোর্স ও অনার্স কোর্স। মেয়েদের জন্য অনার্স কোর্স ছাড়াও দ্রুত ক্যারিয়ার গড়তে ইএএসএ পার্ট -৬৬ এএমএল সিএটি বি-১ কোর্সটি সবচেয়ে বেশি কার্যকর। যেমন বাংলাদেশের মাইসা রেজওয়ানা বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি শেষ করে ২০০৮ সালে ক্যাটেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন। এখানে শিক্ষা শেষ করে তিনি জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মুনিচে স্টাফ অফিসার হিসেবে কাজ করছেন। এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। একই সাথে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। আর সারা বিশ্বে সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই রয়েছে এই পেশায় চাকরির অবারিত সুযোগ। ফ্রেশ এন্ড ফেয়ার হেয়ার রিমুভাল ক্রিম মানুষ তার জন্মলগ্ন থেকেই সৌন্দর্য্যের পূজারি। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে মানুষের চেষ্টার অন্ত নেই। নতুন ফ্রেশ এন্ড ফেয়ার হেয়ার রিমুভাল ক্রিমে রয়েছে একটি বিশেষ উপাদান, যা স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত ও সেনসেটিভ ত্বকের বিশেষ যত্ন নেয় আর ত্বককে করে তোলে কোমল, মসৃণ ও সুন্দর। এর উন্নত নতুন ফর্মুলা ত্বকের অবাঞ্চিত লোম দূর করে মাত্র ৩ মিনিটে এবং রেখে যায় এক চমত্কার অনুভূতি ও সৌরভ। তাই সৌন্দর্য চর্চার নানা অনুষঙ্গের সাথে নতুন এই পণ্যটি হয়ে উঠতে পারে চমত্কার সংযোজন। পণ্যটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে :০১৮৩৮৭৭৭৭০০।