নীলফামারী-১ আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৩ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। বুধবার বিকাল ৫ টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নিকট প্রার্থীরা মনোনয়পত্র জমা দেন। 

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকার, বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম, জাতীয় পার্টি (এ) জাফর ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ন্যাপ জেবেল রহমান গানী, জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশ মাওলানা মঞ্জুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: সাইফুল ইসলাম, বাসদ ইউনুস আলী, ন্যাশনাল পিপলস পার্টি নেন্সি রহমান, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সতন্ত্র প্রার্থী মো: আমিনুর হোসেন সরকার, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সতন্ত্র প্রার্থী হামিদা বানু শোভা,  বিএনপি’র এ আহম্মেদ বাকের বিল্লাহ মুন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সতন্ত্র প্রার্থী মো: আব্দুস সাত্তার।

ইত্তেফাক/বিএএফ