গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী এক ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম শফি আলম বাবু (২৫)। তিনি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে।

সোমবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার (বাগদা ফার্ম) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, ‘বাড়ি থেকে চালবোঝাই রিক্সা-ভ্যান নিয়ে শফি গোবিন্দগঞ্জ উপজেলা সদরে আসছিল। পথে ওই এলাকায় বিপরীতগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তিনি আরো জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/নূহু